লুকাকুকে ফেরাবে চেলসি?

ইন্টার মিলানের বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু।ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের পুরোনো যোদ্ধাকে আবারও মনে ধরেছে চেলসির।

বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু যখন চেলসিতে ছিলেন, মূল একাদশে সেভাবে সুযোগ পাননি কখনই। কখনও দিদিয়ের দ্রগবার জন্য, কখনও দিয়েগো কস্তার জন্য। এভারটন, ওয়েস্ট ব্রমের মতো ক্লাবে ধারে খেলেছেন। পরে জাত চিনিয়ে নাম লিখিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখান থেকে ইন্টারে গিয়ে নিজের প্রতিভার পুরোপুরি বিকাশ ঘটিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার মানা হয় এখন তাঁকে। অবশেষে নিজেদের সাবেক এই স্ট্রাইকারের প্রতি আবারও দরদ উঠেছে চেলসির। সাড়ে আট কোটি ইউরোর একটা প্রস্তাব ইন্টারকে পাঠিয়েছে তাঁরা। লাভ হয়নি। ইন্টার লুকাকুকে বিক্রি করতে রাজি হয়নি এখনও।

এমন হাজারো দলবদলের গুঞ্জনে মুখর ইউরোপের ফুটবল। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজি ছাড়তে পারবেন? কী লেখা আছে গ্যারেথ বেল কিংবা ফিলিপ কুতিনিওদের ভাগ্যে? আর্লিং হরলান্ড কি চেলসিতে যাবেন? সের্হিও আগুয়েরোর উত্তরসূরি হিসেবে হ্যারি কেইন না রবার্ট লেভানডফস্কি—কাকে চান পেপ গার্দিওলা? সের্হিও রামোস যাওয়ার পর কীভাবে দল সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ? আঁতোয়ান গ্রিজমান কি বার্সেলোনা ছেড়ে আতলেতিকোয় ফিরবেন? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন? ইউরো ও কোপায় আলো ছড়ানো কাদের দিকে নজর দিচ্ছে বড় ক্লাবগুলো?

এমন অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কারা এখনো করেননি, কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা একনজরে দেখে নেওয়া যাক—

সম্ভাব্য যেসব দলবদল হতে পারে


রিয়াল মাদ্রিদ
লেস্টার সিটির ফরাসি সেন্টারব্যাক ওয়েসলি ফোফানাকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। লেস্টার ফোফানার দাম ধরে রেখেছে ৮ কোটি ইউরোর মতো।


বার্সেলোনা
আতলেতিকো মাদ্রিদের স্প্যানিশ মিডফিল্ডার সল নিগেজকে দলে আনার ব্যাপারে আগ্রহী ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে বার্সেলোনা, জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস।


লিভারপুল
ইংলিশ দৈনিক এক্সপ্রেস জানিয়েছে, রিয়াল বেতিসের ২৭ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার গিদো রদ্রিগেজের প্রতি আগ্রহ দেখিয়েছে লিভারপুল। স্প্যানিশ সংবাদমাধ্যম লা রাজোনও জানিয়েছে একই খবর।

চেলসি
নিজেদের সাবেক স্ট্রাইকার রোমেলু লুকাকুকে ইন্টার মিলানের কাছ থেকে আনার জন্য ৮ কোটি ৫০ লাখ পাউন্ডের একটা প্রস্তাব দিয়েছে চেলসি। ইন্টার রাজি হয়নি। লুকাকুর জন্য কমপক্ষে ১০ কোটি পাউন্ড চায় তাঁরা।


আর্সেনাল
রিয়াল মাদ্রিদের ইসকো ও মার্টিন ওডেগার্ডের জন্য আর্সেনালের আগ্রহ পুরোনো। এবার সে তালিকায় নাম লেখালেন উইঙ্গার মার্কো আসেনসিও। স্প্যানিশ এই উইঙ্গারকে দলে চাইছেন মিকেল আরতেতা।


টটেনহাম হটস্পার
আতালান্তার আর্জেন্টাইন সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরোর জন্য সব মিলিয়ে সাড়ে পাঁচ কোটি ইউরো দেওয়ার জন্য রাজি হয়েছে টটেনহাম। রোমেরোর বিকল্প না পাওয়া পর্যন্ত রোমেরোকে আতালান্তা ছাড়বে না। বিকল্প হিসেবে লিলের ডাচ সেন্টারব্যাক সভেন বটম্যান ও জুভেন্টাসের মেরিহ দেমিরালকে চাইছে তাঁরা।

জুভেন্টাস
ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনির সঙ্গে দুবছরের জন্য চুক্তি নবায়ন করেছে জুভেন্টাস। ফিওরেন্তিনার সার্বিয়ান সেন্টারব্যাক নিকোলা মিলেঙ্কোভিচের ব্যাপারেও খোঁজখবর নিয়েছে তাঁরা। সান্তোসের ব্রাজিলিয়ান উইঙ্গার কাইও হোর্হের জন্য ৫০ লাখ ইউরো দিতে রাজি দলটা। প্রথমে সান্তোসকে ১৫ লাখ ইউরো দেবে জুভেন্টাস, জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগে আগামী মৌসুমে জায়গা পেলে ২০২২ সালে আরও ১৫ লাখ ইউরো পাবে সান্তোস। বিভিন্ন বোনাস বাবদ ১০ লাখ পাউন্ড পাবে সান্তোস। হোর্হের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করতে যাচ্ছে জুভেন্টাস। এরপর দলটা হোর্হেকে কোথাও ধারে পাঠানোর সিদ্ধান্ত নিলে সান্তোসই প্রথমে হোর্হেকে ধারে নেওয়ার সুযোগ পাবে।


ইন্টার মিলান
কালিয়ারির উরুগুইয়ান মিডফিল্ডার নাহিতান নান্দেজকে পাওয়ার জন্য বেলজিয়ান মিডফিল্ডার রাজ্জা নাইঙ্গোলানকে কালিয়ারিতে পাঠাতে প্রস্তুত ইন্টার।


নাপোলি
চেসির ইতালিয়ান লেফটব্যাক এমারসনকে দলে আনতে চাইছে নাপোলি। এমারসনের জন্য চেলসির দাবি দুই কোটি ইউরো।

এএস রোমা

আর্সেনালের সুইস মিডফিল্ডার গ্রানিত শাকার প্রতি রোমার আগ্রহ আজকের নয়। কিন্তু আর্সেনাল শাকার জন্য যত চায়, রোমা দিতে আগ্রহী নয়। ফলে শাকাকে নতুন চুক্তি দিয়ে দলে রাখতে আগ্রহী আর্সেনাল। আর শাকাকে যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে রোমা। এজেড আলকমারের ডাচ মিডফিল্ডার তিউন কুপমাইনার্স ও বরুসিয়া ডর্টমুন্ডের ড্যানিশ মিডফিল্ডার টমাস ডেলেনি আছে রোমার আগ্রহের তালিকায়। ওদিকে শাকার স্বদেশি ডেনিস জাকারিয়াকেও বরুসিয়া মনশেনগ্লাডবাখ থেকে রোমায় আনতে পারেন জোসে মরিনিও।


বায়ার্ন মিউনিখ
ফরাসি সংবাদমাধ্যম ফুত মেরকাতো জানিয়েছে, পিএসজির জার্মান সেন্টারব্যাক থিলো কেহরারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী বায়ার্ন। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারের জন্য দুই কোটি ইউরো চাইছে পিএসজি।


পিএসজি
ফরাসি সংবাদমাধ্যম লে১০ স্পোর্ত জানিয়েছে, নাপোলির সেনেগালিজ ডিফেন্ডার কালিদু কুলিবালিকে দলে আনার পরিকল্পনা করছে পিএসজি। সের্হিও রামোসের জন্য নতুন রক্ষণসঙ্গী খুঁজছে তাঁরা।

অন্যান্য
কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফালকাওকে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের কাছ থেকে আনতে চাইছে পর্তুগিজ ক্লাব ব্রাগা। তবে ফালকাওয়ের দাবি অনুযায়ী মৌসুমপ্রতি তাঁকে বেতন বাবদ ৫০ লাখ ইউরো দিতে রাজি নয় তাঁরা। বার্সেলোনার ব্রাজিলিয়ান গোলকিপার নেতোর প্রতি আগ্রহ দেখিয়েছে ভিয়ারিয়াল, জানিয়েছে সুপার্দেপোর্তে। দশ লাখ পাউন্ডের বিনিময়ে ইংলিশ গোলকিপার জো হার্টকে দলে আনছে স্কটিশ ক্লাব সেল্টিক। জুভেন্টাসের তুর্কি ডিফেন্ডার মেরিহ দেমিরালকে ৩ লাখ ৫০ লাখ ইউরোর বিনিময়ে দলে আনছে আতালান্তা। আর্জেন্টাইন সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরোর বিকল্প হবেন তিনি। আর্সেনালের সাবেক মিডফিল্ডার অ্যারন র‍্যামসিকে জুভেন্টাস থেকে ইংল্যান্ডে ফেরাতে চাইছে নিউক্যাসল ইউনাইটেড। অলিম্পিক মার্শেইয়ের ফরাসি মিডফিল্ডার বুবাকার কামারাকেও এক কোটি পাউন্ডের বিনিময়ে চাইছে তাঁরা।

সর্বশেষ সম্পাদিত গুরুত্বপূর্ণ দলবদল


সালভাতোরে সিরিগু (গোলকিপার, ইতালি)
তোরিনো থেকে জেনোয়া, ফ্রি


জ্যাঁ লুকাস (মিডফিল্ডার, ব্রাজিল)
অলিম্পিক লিওঁ থেকে মোনাকো, ৯০ লাখ পাউন্ড


তিনো লিভরামেন্তো (রাইটব্যাক, ইংল্যান্ড)
চেলসি থেকে সাউদাম্পটন, ৫০ লাখ পাউন্ড

ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যেসব দলবদল হয়ে গেছে


জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড


রাফায়েল ভারান (সেন্টারব্যাক, ফ্রান্স)
রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৪ কোটি ২৭ লাখ পাউন্ড


দনিয়েল মালেন (উইঙ্গার, নেদারল্যান্ডস)
পিএসভি আইন্দহফেন থেকে বরুসিয়া ডর্টমুন্ড, ২ কোটি ৫৬ লাখ পাউন্ড


টোবি অল্ডারভেইরেল্ড (সেন্টারব্যাক, বেলজিয়াম)
টটেনহাম হটস্পার থেকে আল দুহাইল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড


পিয়েরলুইজি গোলিনি (গোলকিপার, ইতালি)
আতালান্তা থেকে টটেনহাম হটস্পার, ধার


আশরাফ হাকিমি (রাইটব্যাক, মরক্কো)
ইন্টার মিলান থেকে পিএসজি, ৫ কোটি ১৩ লাখ পাউন্ড


জিয়ানলুইজি দোন্নারুম্মা (গোলকিপার, ইতালি)
এসি মিলান থেকে পিএসজি, ফ্রি


ডেভিড আলাবা (সেন্টারব্যাক, অস্ট্রিয়া)
বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদ, ফ্রি


রদ্রিগো দি পল (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতলেতিকো মাদ্রিদ, ৩ কোটি পাউন্ড


জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড

সের্হিও রামোস (সেন্টারব্যাক, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে পিএসজি, ফ্রি


ইব্রাহিমা কোনাতে (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর বি লাইপজিগ থেকে লিভারপুল, ৩ কোটি ৬০ লাখ পাউন্ড


ফেলিপে অ্যান্ডারসন (উইঙ্গার, ব্রাজিল)
ওয়েস্ট হাম ইউনাইটেড থেকে লাৎসিও, ৩৫ লাখ পাউন্ড


সের্হিও আগুয়েরো (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি


হোসে সা (গোলকিপার, পর্তুগাল)
অলিম্পিয়াকোস থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ৬৮ লাখ পাউন্ড


জুনিয়র ফিরপো (লেফটব্যাক, স্পেন)
বার্সেলোনা থেকে লিডস ইউনাইটেড, ১ কোটি ৩০ লাখ পাউন্ড


জাস্টিন ক্লুইভার্ট (উইঙ্গার, নেদারল্যান্ডস)
এএস রোমা থেকে নিস, ধার


আলবার্ট সাম্বি লোকোঙ্গা (মিডফিল্ডার, বেলজিয়াম)
আন্ডারলেখট থেকে আর্সেনাল, ১ কোটি ৭২ লাখ পাউন্ড


ব্রাহিম দিয়াজ (উইঙ্গার, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলান, ধার


ক্রিস্তোফার আজার (সেন্টারব্যাক, নরওয়ে)
সেল্টিক থেকে ব্রেন্টফোর্ড, ১ কোটি ৩৫ লাখ পাউন্ড


লুকা রোমেরো (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
রিয়াল মায়োর্কা থেকে লাৎসিও, ৮ লাখ পাউন্ড


স্টেভান ইয়োভেটিচ (স্ট্রাইকার, সার্বিয়া)
মোনাকো থেকে হার্থা বার্লিন, ফ্রি

আলফঁস আরেওলা (গোলকিপার, ফ্রান্স)

পিএসজি থেকে ওয়েস্ট হাম ইউনাইটেড, ধার

জোয়াকিম অ্যান্ডারসেন (সেন্টারব্যাক, ডেনমার্ক)

অলিম্পিক লিওঁ থেকে ক্রিস্টাল প্যালেস, ১ কোটি ৪৯ লাখ পাউন্ড

মার্কাস বেত্তিনেল্লি (গোলকিপার, ইংল্যান্ড)

ফুলহাম থেকে চেলসি, ফ্রি

এরিক লামেলা (উইঙ্গার, আর্জেন্টিনা)

টটেনহাম হটস্পার থেকে সেভিয়া, (ব্রায়ান গিল ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)

ব্রায়ান গিল (উইঙ্গার, স্পেন)

সেভিয়া থেকে টটেনহাম হটস্পার, (এরিক লামেলা ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)

মামাদু সাখো (সেন্টারব্যাক, ফ্রান্স)

ক্রিস্টাল প্যালেস থেকে মঁপেলিয়ে, ফ্রি

আসমির বেগোভিচ (গোলকিপার, বসনিয়া)

বোর্নমাথ থেকে এভারটন, ৯ লাখ পাউন্ড

রুই পাত্রিসিও (গোলকিপার, পর্তুগাল)

উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এএস রোমা, ১ কোটি পাউন্ড

মার্কো আরনাউটোভিচ (স্ট্রাইকার, অস্ট্রিয়া)

সাংহাই শেনহুয়া থেকে বোলোনিয়া, ৩৪ লাখ পাউন্ড

সান্দ্রো তোনালি (মিডফিল্ডার, ইতালি)

ব্রেসিয়া থেকে এসি মিলান, ৬৪ লাখ পাউন্ড

মাইক মাইনিয়ান (গোলকিপার, ফ্রান্স)

লিল থেকে এসি মিলান, ১ কোটি ১২ লাখ পাউন্ড

মাত্তেও গেনদোজি (মিডফিল্ডার, ফ্রান্স)

আর্সেনাল থেকে মার্শেই, ধার

উইলিয়াম সালিবা (সেন্টারব্যাক, ফ্রান্স)

আর্সেনাল থেকে অলিম্পিক মার্শেই, ধার

প্যাটসন দাকা (স্ট্রাইকার, জাম্বিয়া)

রেড বুল সালজবুর্গ, ২ কোটি ৩০ লাখ পাউন্ড

কার্লোস বাক্কা (স্ট্রাইকার, কলম্বিয়া)

ভিয়ারিয়াল থেকে গ্রানাদা, ফ্রি

জর্জিনিও ভাইনালডম (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)

লিভারপুল থেকে পিএসজি, ফ্রি

মিচেল বাকার (লেফটব্যাক, নেদারল্যান্ডস)

পিএসজি থেকে বায়ার লেভারকুসেন, ৮৫ লাখ পাউন্ড

ম্যাথিউস ফার্নান্দেস (মিডফিল্ডার, ব্রাজিল)

বার্সেলোনা থেকে পালমেইরাস, ফ্রি

এরিক গার্সিয়া (সেন্টারব্যাক, স্পেন)

ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি

এমারসন রয়্যাল (রাইটব্যাক, ব্রাজিল)

রিয়াল বেতিস থেকে বার্সেলোনা, ৭৩ লাখ পাউন্ড

জাভি মার্তিনেজ (মিডফিল্ডার, স্পেন)

বায়ার্ন মিউনিখ থেকে কাতার স্পোর্টস ক্লাব, ফ্রি

কনরাড দে লা ফুয়েন্তে (উইঙ্গার, যুক্তরাষ্ট্র)

বার্সেলোনা থেকে অলিম্পিক মার্শেই, ২৬ লাখ পাউন্ড

অলিভিয়ের জিরু (স্ট্রাইকার, ফ্রান্স)

চেলসি থেকে এসি মিলান, ১৭ লাখ পাউন্ড

ফোদে বাল্লো-তোরে (লেফটব্যাক, ফ্রান্স)

মোনাকো থেকে এসি মিলান, ৩২ লাখ পাউন্ড

কার্লেস আলেনিয়া (মিডফিল্ডার, স্পেন)

বার্সেলোনা থেকে হেতাফে, ৩৫ লাখ পাউন্ড

পাওলিনিও (মিডফিল্ডার, ব্রাজিল)

গুয়াংঝু এভারগ্রান্দে থেকে আল আহলি, ফ্রি

বেন হোয়াইট (সেন্টারব্যাক, ইংল্যান্ড)

ব্রাইটন থেকে আর্সেনাল, ৫ কোটি পাউন্ড

রোমান ইয়ারেমচুক (স্ট্রাইকার, ইউক্রেন)

গেন্ট থেকে বেনফিকা, ১ কোটি ২৫ লাখ পাউন্ড

জিয়ানলুকা ফ্রাবোত্তা (লেফটব্যাক, ইতালি)

জুভেন্টাস থেকে হেল্লাস ভেরোনা, ধার

মাত্তেও লোভাতো (সেন্টারব্যাক, ইতালি)

হেল্লাস ভেরোনা থেকে আতালান্তা, ৬৮ লাখ পাউন্ড

বের্নার্দ (উইঙ্গার, ব্রাজিল)

এভারটন থেকে শারজা এফসি, ফ্রি

দেমারাই গ্রে (উইঙ্গার, ইংল্যান্ড)

বায়ার লেভারকুসেন থেকে এভারটন, ১৭ লাখ পাউন্ড

আন্দ্রে আইয়ু (স্ট্রাইকার, ঘানা)

সোয়ানসি সিটি থেকে আল সাদ, ফ্রি

রামিরো ফুনেস মোরি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)

ভিয়ারিয়াল থেকে আল নাসর, ২০ লাখ পাউন্ড

এমিলিয়ানো বুয়েন্দিয়া (মিডফিল্ডার, আর্জেন্টিনা)

নরউইচ সিটি থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড

কেকি (স্ট্রাইকার, ব্রাজিল)

ফ্লুমিনেন্স থেকে ম্যানচেস্টার সিটি, ৮৬ লাখ পাউন্ড

হুয়ান মুসো (গোলকিপার, আর্জেন্টিনা)

উদিনেসে থেকে আতালান্তা, ১ কোটি ৭২ লাখ পাউন্ড

নুনো তাভারেস (লেফটব্যাক, পর্তুগাল)

বেনফিকা থেকে আর্সেনাল, ৬৮ লাখ পাউন্ড

মেম্ফিস ডিপাই (স্ট্রাইকার, নেদারল্যান্ডস)

অলিম্পিক লিওঁ থেকে বার্সেলোনা, ফ্রি

নিকোলাস গঞ্জালেস (উইঙ্গার, আর্জেন্টিনা)

ভিএফবি স্টুটগার্ট থেকে ফিওরেন্তিনা, ২ কোটি ৩১ লাখ পাউন্ড

জিয়ানলুইজি বুফন (গোলকিপার, ইতালি)

জুভেন্টাস থেকে পারমা, ফ্রি

পাও লোপেস (গোলকিপার, স্পেন)

এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার

গেরসন (মিডফিল্ডার, ব্রাজিল)

ফ্লামেঙ্গো থেকে অলিম্পিক মার্শেই, ১ কোটি ৭৩ লাখ পাউন্ড

সভেন উলরিয়েখ (গোলকিপার, জার্মানি)

হামবুর্গ থেকে বায়ার্ন মিউনিখ, ফ্রি

টম হিটন (গোলকিপার, ইংল্যান্ড)

অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ধার

হাকান চালহানোলু (মিডফিল্ডার, তুরস্ক)

এসি মিলান থেকে ইন্টার মিলান, ফ্রি

অ্যাশলি ইয়ং (উইঙ্গার, ইংল্যান্ড)

ইন্টার মিলান থেকে অ্যাস্টন ভিলা, ফ্রি

ড্যানি রোজ (লেফটব্যাক, ইংল্যান্ড)

টটেনহাম হটস্পার থেকে ওয়াটফোর্ড, ফ্রি

ফিকায়ো তোমোরি (সেন্টারব্যাক, ইংল্যান্ড)

চেলসি থেকে এসি মিলান, ৩ কোটি পাউন্ড

আলেক্সান্দার নুবেল (গোলকিপার, জার্মানি)

বায়ার্ন মিউনিখ থেকে মোনাকো, ধার

জ্যাঁ-ক্লাইর তোদিবো (সেন্টারব্যাক, ফ্রান্স)

বার্সেলোনা থেকে নিস, ৭৩ লাখ পাউন্ড

চেঙ্গিজ ইউন্দা (উইঙ্গার, তুরস্ক)

এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার

বুবাকারি সুমাওরে (মিডফিল্ডার, ফ্রান্স)

লিল থেকে লেস্টার সিটি, ১ কোটি ৭০ লাখ পাউন্ড

ফ্রান্সিসকো ত্রিনকাও (উইঙ্গার, পর্তুগাল)

বার্সেলোনা থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ধার

লিওনার্দো বালের্দি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)

বরুসিয়া ডর্টমুন্ড থেকে অলিম্পিক মার্শেই, ৬৯ লাখ পাউন্ড

কেভিন স্ট্রুটমান (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)

অলিম্পিক মার্শেই থেকে কালিয়ারি, ধার

হুয়ান ফয়থ (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)

টটেনহাম হটস্পার থেকে ভিয়ারিয়াল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড

ভিক্টর মোজেস (উইঙ্গার, নাইজেরিয়া)

চেলসি থেকে স্পার্তাক মস্কো, ৪৩ লাখ পাউন্ড

বিলি গিলমোর (মিডফিল্ডার, স্কটল্যান্ড)

চেলসি থেকে নরউইচ সিটি, ধার

আন্দ্রে সিলভা (স্ট্রাইকার, পর্তুগাল)

আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে আর বি লাইপজিগ, ১ কোটি ৯৮ লাখ পাউন্ড