লুচিচের রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একে তো ভেনাস উইলিয়ামসের বিপক্ষে জয়। সেই জয়েই আবার রেকর্ড বইয়ে উঠল নাম। পরশু কুইবেক সিটি ডব্লুটিএ টুর্নামেন্টের ফাইনাল জিতে দ্বৈত প্রাপ্তির আনন্দে ভাসলেন ক্রোয়েশিয়ার মিরিয়ানা লুচিচ-বারোনি। ৩২ বছর বয়সী লুচিচ এর আগে সর্বশেষ শিরোপা জিতেছিলেন ১৯৯৮ সালে। মাঝখানে পেরিয়ে গেছে ১৬ বছর ৪ মাস। দুই শিরোপার মাঝে এত লম্বা বিরতি মহিলা টেনিসে নতুন রেকর্ড। আগে যে রেকর্ডটি ছিল জাপানের কিমিকে দাতে-ক্রুমের (১৩ বছর ১ মাস)। এএফপি।