লুসাকায় আটকে গেছে জিম্বাবুয়ের মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা দলের সঙ্গে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে কাল বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা ছিল জিম্বাবুয়ের মেয়েদের। কিন্তু রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্তও আসেনি দলটা। বিসিবি জানিয়েছে, জিম্বাবুয়ে থেকে লুসাকা ও দুবাই হয়ে ঢাকায় আসছে জিম্বাবুয়ে মহিলা দল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে লুসাকা থেকে সময়মতো উড়াল দেয়নি তাদের বিমান। সে কারণেই এই বিপত্তি। তবে দলটা আজকের মধ্যেই ঢাকায় পৌঁছাবে বলে আশা বিসিবির। কক্সবাজারে ১৭ ও ১৯ নভেম্বর হওয়ার কথা টি-টোয়েন্টি ম্যাচ দুটি।