লেখক মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুলিয়ান মোজোর বইয়ের প্রচ্ছদ
হুলিয়ান মোজোর বইয়ের প্রচ্ছদ

হামেশাই প্রতিপক্ষের প্রতিরক্ষা দুর্গ গুঁড়িয়ে দিয়ে বল জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে। মুগ্ধতা-জাগানিয়া সে সব গোলের জনক লিওনেল মেসি এবার হাজির হচ্ছেন ‘লেখক’ হিসেবে। নাহ, তিনি এখনই আত্মজীবনী লিখছেন না। তবে কি সাহিত্য? তাও নয়। স্বদেশি এক সাংবাদিকের বইয়ের ভূমিকা লিখেছেন মেসি।
সম্প্রতি আর্জেন্টাইন সাংবাদিক হুলিয়ান মোজো ‘দ্য লর্ড অব দ্য ট্যালেন্টস’ নামের এক বই লিখেছেন। সেই বইয়ের মুখবন্ধ লিখেছেন খুদে জাদুকর। মোজোর বইটি অবশ্যই খেলাধুলা সম্পর্কিত। ভাবছেন বইটি মেসিকে নিয়ে লেখা হয়েছে?
মোটেও নয়, তিনি বই লিখেছেন আর্জেন্টিনার বাস্কেটবল তারকা মানু গিনোবিলিকে নিয়ে। লেখক তাঁর বইয়ে এ বাস্কেটবল তারকাকে ‘আর্জেন্টিনা ক্রীড়াঙ্গনের ঈশ্বর’ হিসেবে আখ্যায়িত করেছেন। বইটি আর্জেন্টিনার বাজারে আসবে ৬ ডিসেম্বর।
ম্যারাডোনা-মেসির দেশের ক্রীড়াঙ্গনের ‘ঈশ্বর’ কিনা একজন বাস্কেটবল তারকা? মেসি যেহেতু বইটির ভূমিকা লিখেছেন, ফলে কষ্ট হলেও হজম তো করতেই হবে!