লেখক রিচার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বইটি কেনার জন্য হুড়োহুড়িই লেগে যেতে পারে। সেরেনা-ভেনাসের বাবার বই বলে কথা! ৬ মে বাজারে আসছে রিচার্ড উইলিয়ামসের বই—ব্ল্যাক অ্যান্ড হোয়াইট: দ্য ওয়ে আই সি ইট। আরও একটি বই আসার পথে। তবে কবে নাগাদ আসবে, রিচার্ড নির্দিষ্ট করে জানাননি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট: দ্য ওয়ে আই সি ইট—বইটা মূলত তাঁর আত্মজীবনীমূলক। জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সেরেনা-ভেনাসের প্রসঙ্গও আছে এতে। একটি অংশে যেমন লিখেছেন, তিনি ‘কখনোই আর ইন্ডিয়ানা ওয়েলসে ফিরে যাবেন না’। বর্ণবাদী দুয়োর প্রতিবাদে ২০০১ থেকে যে টুর্নামেন্টটি বয়কট করে আসছেন সেরেনা-ভেনাস। তবে পরের বইয়ে বেশির ভাগই থাকবে সেরেনা ও ভেনাসকে নিয়ে, জানিয়েছেন রিচার্ড। ওয়েবসাইট।