লেবাননে পৌঁছেছে বাংলাদেশ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশ দল কাল বেলা ৩টায় বৈরুত পৌঁছেছে। পরশু রাত সাড়ে আটটায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে নিকোলা ইলিয়েভস্কির দল। আগামীকাল লেবাননের বিপক্ষে তারা খেলতে নামবে বাংলাদেশ সময় রাত ৮টায়, বৈরুতের স্পোর্টস সিটি স্টেডিয়ামে।বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দলকে স্বাগত জানাতে আসেন বাংলাদেশের কনসাল জেনারেল প্রকৌশলী মোহাম্মদ এ আর দানদান। উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে লেবাননের প্রবাসী বাঙালি সংস্থা। লেবাননের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ আগামী ২৮ জুলাই ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে।