লেব্রনের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে তো নয়, যেন যুদ্ধের মহড়া! সান ডিয়েগোর এক হোটেলে বাড়াবাড়ি রকমের নিরাপত্তার মধ্যেই বিয়েটা সেরে ফেললেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস। কনে দীর্ঘদিনের বান্ধবী সাভানা ব্রিনসন। অতিথিরা মুঠোফোন বহন করার অনুমতি পর্যন্ত পাননি। তার পরও খবরটা গোপন থাকেনি। নাম গোপন রাখার শর্তে পাত্রপাত্রীর ঘনিষ্ঠ দুজনই ফাঁস করে দিয়েছেন সব। দুই শর মতো অতিথি ছিলেন। ছিলেন জেমসের দল মায়ামি হিটের কোচ, মালিক, সতীর্থরাও। ২৭ বছর বয়সী কনের সঙ্গে ২৮ বছর বয়সী বরের অন্তরঙ্গতা সেই স্কুলজীবন থেকে। দুটি ছেলেও আছে তাঁদের। গত জুনে লেব্রনের বিয়ের প্রস্তাবে তাই আর না করেননি ব্রিনসন। ওয়েবসাইট।