লেভান্তের হোঁচট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ লিগের নবম রাউন্ড শেষেও চমক জাগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল লেভান্তে। কিন্তু দশম রাউন্ডে এসে হোঁচট খেল ভ্যালেন্সিয়ার দলটি। পরশু ওসাসুনার কাছে তারা হেরে গেছে ২-০ গোলে। ১০ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে তারা। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় বার্সেলোনা।শনিবারই রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতে শীর্ষ উঠে গিয়েছিল রিয়াল। তবে পরশু লেভান্তে জিতলে শীর্ষে থাকত তারাই। কিন্তু প্রথমার্ধেই এক মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করে ম্যাচে ফিরতে ব্যর্থ হয় আগের টানা সাত ম্যাচ জয়ী লেভান্তে। ৪০ ও ৪৪ মিনিটে গোল দুটি করেন হুয়ান মার্টিনেজ ‘নিনো’ ও আলভারো সেজুদো। অন্য খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে রিয়াল জারাগোজাকে এবং মালাগা ২-১ গোলে এসপানিওলকে হারিয়েছে। এএফপি।