লেভার ছয়ে ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কারটি যেন একরকম তাঁর সম্পত্তিই হয়ে গেছে! পোল্যান্ডের বর্ষসেরা ক্রীড়াবিদ মানেই যে রবার্ট লেভানডফস্কি! এর আগে টানা পাঁচবার এই পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। জিতলেন গত বছরের সেরা পোলিশ ক্রীড়াবিদের খেতাবও। গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন পোল্যান্ডকে। ক্লাব বায়ার্নের হয়ে লিগ এবং লিগ কাপ জিতেছেন। সব মিলিয়ে পোল্যান্ডের বর্ষসেরা নির্বাচিত হওয়ার দৌড়ে তিনিই ছিলেন ফেবারিট। এ নিয়ে টানা ষষ্ঠবার জিতলেও ২৮ বছর বয়সী লেভানডফস্কির কাছে অনুভূতিটা প্রথমবারের মতোই, ‘আমার কাছে এটা অনেক কিছু, অনেক বড় সম্মানের।’ গোলডটকম।