লেম্যানও নাচতেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেম্যান
লেম্যান

অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অধরা শিরোপার মিশনে। কিন্তু প্রথম দুই ম্যাচেই হেরে জর্জ বেইলির দলের সেমিফাইনালের আগেই বিদায়টা প্রায় নিশ্চিত! দলের বাজে পারফরম্যান্সে কোচ ড্যারেন লেম্যান বিমর্ষ, ‘এটা খুবই হতাশাজনক। কারণ আমরা তিন ধরনের সংস্করণেই ৭০ শতাংশ সাফল্যের স্মৃতি নিয়ে এই টুর্নামেন্টে এসেছিলাম। এর আগের ছয়টি মাস আমরা দারুণ উপভোগ করেছি।’ প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে জিততে জিততে হারের পর পরশু ওয়েস্ট ইন্ডিজের কাছেও হার। আজ ভারতের বিপক্ষে ম্যাচের আগে লেম্যানের কথা, ‘দুই ম্যাচেই আমরাই আমাদের হারিয়েছি! প্রথম ম্যাচে ১০ ওভারে দরকার ছিল ৭৫ রানে, হাতে ছিল ৮ উইকেট এবং আমরা হেরে যাই। আমি মনে করি এই ফরম্যাটে আমাদের ম্যাচ জেতার দক্ষতায় আরও উন্নতি করতে হবে।’ পরশু অস্ট্রেলিয়ার ১৭৮ রান তাড়া করে জয়ের উল্লাসে উদ্দাম ‘গ্যাংনাম’ নেচেছেন গেইল। লেম্যান এর মধ্যে বিসদৃশ কিছু দেখেননি, বরং গেইলকেই সমর্থন করেছেন, ‘আমি যদি গেইলের মতো নাচতে পারতাম, রাতভরেই নাচতাম!’ ওয়েবসাইট।