লেস্টারভক্তের ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র একটি জয়, এর পরই লেস্টার সিটি লিখে ফেলতে পারে রূপকথা। আর লেস্টারকে নিয়ে বাজি ধরে কেউ কেউ লাখপতিও হয়ে যাচ্ছেন। জন মিকেলথওয়েটও রাতারাতি ধনী হয়ে যেতে পারতেন। লেস্টারের এই সমর্থক প্রতি মৌসুমেই প্রিয় ক্লাবের ওপর ২০ পাউন্ড বাজি ধরেন। জানেন, টাকাটা জলে গেল, তার পরও এটা অভ্যাসই হয়ে গিয়েছিল। কিন্তু এই মৌসুমে কর্মসূত্রে পাড়ি জমিয়েছেন নিউইয়র্কে। এবার তাই ২০ পাউন্ড বাজি ধরতে ভুলে গেছেন। অথচ বাজির দর ছিল ৫০০০/১, ওই ২০ পাউন্ড মিকেলথওয়েটকে এনে দিতে পারত ১ লাখ পাউন্ড। কিন্তু আসল মজাটা অন্য জায়গায়। মিকেলথওয়েট নিজেই বলেছেন, ‘আমি আসলে কখনোই ভাবিনি লেস্টার এবার লিগ জিতবে। এবার আমি বাজির হিসাবে ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম ১০ হাজার পাউন্ড পাব, ১ লাখ নয়।’ ব্যাপারটাকে বোকামি ছাড়া আর কী বলবেন? গোলডটকম।