লেস্টারের এই হাল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনিতে পারফরম্যান্স যা-ই হোক, জয় দিয়েই গত বছরটা শেষ করেছিল লেস্টার সিটি। কিন্তু নতুন বছরের প্রথম ম্যাচেই আবার হোঁচট খেল ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। মিডলসবরোর বিপক্ষে গতকাল গোলশূন্য ড্র করেছে ক্লদিও রানিয়েরির দল। এ মৌসুমে এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলে ২১ পয়েন্ট লেস্টারের। প্রিমিয়ার লিগের ইতিহাসে আর কোনো চ্যাম্পিয়ন দল পরের মৌসুমের এই পর্যায়ে এসে এত বাজে অবস্থায় ছিল না। এএফপি।