লো-স্কোরিং টেস্টে এগিয়ে নিউজিল্যান্ড
হোবার্টের বেলরিভ ওভালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের টেস্টম্যাচটি বোধহয় তৃতীয় দিনেই সমাধা হয়ে যাচ্ছে। টসে জিতে অস্ট্রেলিয়া বল হাতে মাঠে নেমে প্যাটিনসনের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে ১৫৬ রানে অলআউট করে দিয়েও নিজেরা স্বস্তিতে থাকতে পারেনি। উল্টো ১৩৬ রানে অলআউট হয়ে কিউইদের হাতে তুলে দিয়েছে ২০ রানের লিড। নিউজিল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে সেই লিডটাকে নিয়ে গেছে ১৪৪ রানে। এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৩০ রান।দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাটিং ভরসা হয়ে আছেন রস টেইলর ও উইলিয়ামসন। টেইলর ৩৮ ও উইলিয়ামসন ৩০ রানে অপরাজিত ছিলেন।অস্ট্রেলিয়ার পক্ষে প্যাটিনসন প্রথম ইনিংসে ৫১ রানে ৫ উইকেট দখল করেন। তার সঙ্গে ৩ উইকেট নিয়ে কিউইদের ইনিংস অল্পতেই শেষ করে দিতে সহায়তা করেন পিটার সিডল। তাঁর সংগ্রহ ছিল ৩ উইকেট।অস্ট্রেলিয়াও তাদের প্রথম ইনিংসে ১৩৬ রানে গুটিয়ে যায় মার্টিন, বোল্ট ও ব্রেসওয়েলের দুরন্ত বোলিংয়ে। এই তিন কিউই বোলার প্রত্যেকেই তিনটি করে উইকেট নিয়েছেন। সূত্র: রয়টার্স।