লোকিটর চোখে ফেল্পেসর আট
মাত্র দুটি বিশ্ব রেকর্ড দিয়েই শেষ এবারের সাঁতার বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ৪০টি সোনার পদকের জন্য হিটসহ প্রায় ৩৫০ বার পুলে নামতে হয়েছে সাঁতারুদের। সাংহাইয়ের ওরিয়েন্টাল স্পোর্টস সেন্টারে হওয়া এই বিশ্ব চ্যাম্পিয়নশিপকে দুটি রেকর্ড উপহার দিলেন কেবল যুক্তরাষ্ট্রের রায়ান লোকিট ও চীনের সুন ইয়াং।গত বছরের প্রথম দিনটিতে বিতর্কিত পলিইউরেথেন স্যুট নিষিদ্ধ হওয়ার পর থেকেই রেকর্ডের আকাল চলছিল সাঁতারে। অনেকেই ভেবেছিল নতুন আর কোনো রেকর্ড দেখা যাবে না। তাদের ভুল প্রমাণিত করে প্রায় দেড় বছর পড় লোকিট ভেঙেছেন সেই রেকর্ড-খরা, এরপর সুন ইয়াং। তবে তাঁরা তা করেছেন প্রযুক্তির কোনো সাহায্য ছাড়াই।অথচ দুই বছর আগে রোমে ভেঙে গিয়েছিল ৪৩টি বিশ্ব রেকর্ড। তবে তাতে বড় ভূমিকা ছিল ওই বিতর্কিত সাঁতার পোশাকের। পলিইউরেথেন স্যুট সাঁতারুদের ভাসতে ও গতি বাড়াতে সাহায্য করত। সেই সুযোগকে কাজে লাগিয়েই গতবার রেকর্ডের বন্যা হয়েছিল পুলে। রোমের প্রতিযোগিতাকে অনেকে ব্যঙ্গ করে তাই নাম দিয়েছিলেন ‘প্লাস্টিক চ্যাম্পিয়নশিপ।’তবে এবার বিশ্ব রেকর্ড গড়ে দক্ষতারই স্বীকৃতি পেয়েছেন দুই সাঁতারু। ফল পেয়েছেন তাঁরা কঠোর পরিশ্রমেরও। বিশেষ সাঁতারের পোশাক ছাড়াও যে রেকর্ড সম্ভব, সেটা প্রমাণ করার পর রায়ান লোকিট বলেছেন, ‘এটা (রেকর্ড) সম্ভব। গত দুই বছরে যে কঠোর পরিশ্রম করেছি, তার ফসল এটি। আশা করি, অনেক লোকই এখন ভাববে, এটা করা সম্ভব।’প্রতিযোগিতায় সর্বোচ্চ পাঁচটি সোনা জিতেছেন এই লোকিট। আগামী বছরের লন্ডন অলিম্পিককে পাখির চোখ করেছেন তিনি। স্বপ্ন দেখছেন সতীর্থ মাইকেল ফেল্পেসর অলিম্পিক কীর্তিকে ছোঁয়ার। ২০০৮ বেইজিং অলিম্পিকে ফেল্প্স জিতেছিলেন ৮টি সোনা। একই অলিম্পিকে ৮ সোনা জেতার স্বপ্ন দেখতেও যে সাহস লাগে!সাংহাইয়ে ছয়টি ইভেন্টে অংশ নিয়ে পাঁচটিতেই সোনা জিতেছেন, একটি ব্রোঞ্জ জিতেছেন দলীয় ইভেন্টে। লোকিট চাচ্ছেন আরও গোটা দুই ১০০ মিটারে সাঁতরাতে। আরও বেশি ইভেন্টে অংশ নেওয়া সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমার মনে হয়, অবশ্যই এটা সম্ভব।’তবে এখনই ফেল্পেসর জায়গায় নিজেকে বিশ্বের সেরা সাঁতারু ভাবছেন না লোকিট, ‘সত্যি বলছি, আমি ভাবছি না যে আমিই সেরা।’অন্যদিকে স্বদেশি সতীর্থের কাছ থেকে শ্রেষ্ঠত্বের চ্যালেঞ্জ এলেও তা নিয়ে ভাবছেন না ফেল্প্স। তিনি রোমাঞ্চিত আগামী অলিম্পিকে আবারও ইয়ান থর্পের মুখোমুখি হওয়ার সম্ভাবনায়, ‘আমার ক্যারিয়ারে মাত্র দুবার তাঁর সঙ্গে লড়েছি। পুলে আবারও তাঁকে ফিরে পাওয়াটা খেলাটির জন্যই দারুণ ব্যাপার।’ এএফপি, রয়টার্স।