লোগো-বিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটম্যানকে কে না চেনে! আর সব সুপারহিরোর মতো তার কোনো সুপার পাওয়ার নেই। বরং নিজের বুদ্ধি, বিচক্ষণতা, অদম্য ইচ্ছাশক্তি নিয়েই প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দেয়। এখন পর্যন্ত কোনো কমিক, টিভি সিরিজ কিংবা সিনেমায় ব্যাটম্যান ফুটবল খেলে প্রতিপক্ষকে হারিয়েছেন কি না কে জানে! তবে ডিসি কমিকসের আবিষ্কৃত বাদুড় আকৃতির পোশাক পরা এই চরিত্রকে নিয়ে গোল বেধেছে গোলের খেলা ফুটবলে! স্প্যানিশ লিগের দল ভ্যালেন্সিয়ার সর্বশেষ লোগোতে যে বাদুড় রয়েছে, সেটি নিয়েই যত বিবাদ। ডিসি কমিকস বলছে, ক্লাবটির সর্বশেষ লোগো হুবহু তাঁদের বাদুড়ের অনুকরণে করা হয়েছে। ভ্যালেন্সিয়ার যুক্তিও ফেলনা নয়, ব্যাটম্যান সিরিজের জন্মই হয়েছে ১৯৩৯ সালে, আর ক্লাবটি লোগো হিসেবে বাদুড় ব্যবহার করে আসছে সেই ১৯১৯ সাল থেকে! তাই বাদুড়ের স্বত্ব নিয়ে দুই পক্ষে শুরু হয়েছে লড়াই। দেখা যাক, কোন পক্ষ জেতে! বিবিসি।