প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন পরেই ব্রাজিল যাচ্ছে জার্মানি। সেখানে তো গাড়ি চালানোর সুযোগ খুব একটা পাবেন না জোয়াকিম লো। তবে পেলেও চালাতে পারতেন না, জার্মানির কোচের সেই অধিকারটাই যে কেড়ে নেওয়া হয়েছে! গতির নেশাটা তাঁর একটু বেশিই। বারবার মাত্রা ছাড়ানো গতিতে গাড়ি চালানোর জন্য এবার শাস্তিও পেয়েছেন—ছয় মাস তাঁর গাড়ি চালানো নিষেধ। পরে নিজে সেটার জন্য অনুতাপও প্রকাশ করেছেন। তবে লোকে নিয়ে দারুণ একটা রসিকতা করেছেন দলের ম্যানেজার অলিভার বিয়েরহফ। লামদের অন্যতম পৃষ্ঠপোষক মার্সিডিজ বেঞ্জ। বিয়েরহফ টিপ্পনী কেটেছেন, তাঁদের সঙ্গে কথা বলে নিশ্চিত করবেন, লোকে যাতে বুলেটগতির একটা গাড়ি দেওয়া হয়৷ এএফপি।