ল্যাম্পার্ডের হ্যাটট্রিক, বিধ্বস্ত বোল্টন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময়টা ভালো যাচ্ছিল না ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের। আগের মতো ফর্ম নেই—এ অভিযোগ তুলে মৌসুমের শুরু থেকে বেশ কয়েকবার তাঁকে দল থেকে বাদ দিয়েছে ইংল্যান্ড ও চেলসি। তবে পারফরম্যান্স দিয়েই সমালোচকদের জবাব দিলেন ৩৩ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার।ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় আজ রোববার হ্যাটট্রিক করে প্রতিপক্ষ বোল্টনকে বিধ্বস্ত করেছেন ল্যাম্পার্ড। চেলসিকে এনে দিয়েছেন ৫-১ গোলের জয়। বিবিসি।