লড়ছে বাংলাদেশ ‘এ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে নাসিরউদ্দিন ফারুক করেছেন অপরাজিত ৮২। তার পরও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৫০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৮২। সেন্ট ভিনসেন্টে কাল ‘এ’ দলের অন্য প্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মধ্যেই। অবশ্য এই সামান্য পুঁজি নিয়েই লড়ছেন বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা। এ প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ৪ উইকেট তুলে নিয়েছেন তাঁরা। ২১ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭২ রান।