লড়াই করে হারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকট পরতে পারল না বাংলাদেশ। পাকিস্তানের করা ২৩৬ রানের লক্ষে খেলতে নেমে ২৩৪ রানেই ৫০ ওভারে শেষ হয়ে যায় বাংলাদেশর ইনিংস। সাকিব আল হাসান করেন ৬৮ রান। ৬০ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। নাসির করেন ২৮ রান। নাজিমউদ্দিন ফেরেন ব্যক্তিগত ১৬ রানে।রানের খাতা খেলার আগেই আউট হন জহুরুল ইসলাম। এর আগে, প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৩৬ রান তোলে পাকিস্তান। দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশের আগের তিন ম্যাচেও টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন মুশফিকুর রহিম ।ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তবে উমর আকমল ও হাম্মাদ আজমের ৫৯ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা চালায় মিসবাহ-উল-হকের দল। এর পর শহীদ আফ্রিদি দলীয় সংগ্রহে যোগ করেন ৩২ রান। দলীয় সর্বোচ্চ ৪৬ রান করে অপরাজিত থাকেন শরফরাজ আহমেদ।মাশরাফির বলে ক্যাচ দিয়ে সবার আগে সাজঘরে ফেরেন ৯ রানে থাকা নাসির জামশেদ। ইউনুস খান (১) ফেরেন নাজমুল হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে। ব্যক্তিগত ১৩ রানে রান আউট হন অধিনায়ক মিসবাহ-উল-হক। ৪০ রান করা মোহাম্মদ হাফিজকে ফেরান আবদুর রাজ্জাক। আজম ও আকমল দুজনেই ৩০ রান করে আউট হন। বাংলাদেশের হয়ে মাশরাফি, রাজ্জাক ও সাকিব প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।১৯৮৪ থেকে ২০১২। ২৮ বছরে মোট ১১ বার মাঠে গড়িয়েছে এশিয়া কাপ। ১৯৯০ সাল ছাড়া সব কটিতেই অংশ নিয়েছে পাকিস্তান। তবে ক্রিকেটের অন্যতম পরাশক্তি হয়েও উপমহাদেশের ‘বিশ্বকাপ’খ্যাত এশিয়া কাপে পাকিস্তানিদের ব্যর্থতার পাল্লাই কিন্তু ভারী।এ নিয়ে মোট তিনবার এশিয়া কাপের ফাইনালে খেলছে পাকিস্তান। দলটি শিরোপা জিতেছে শুধু ২০০০ সালে। বাংলাদেশ এবার প্রথমবারের মতো ফাইনালে উঠেছে।বাংলাদেশ দল: তামিম ইকবাল, নাজিমউদ্দিন, জহুরুল ইসলাম, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা, নাজমুল হোসেন, আবদুর রাজ্জাক ও শাহাদাত হোসেন।পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ, নাসির জামসেদ, ইউনুস খান, মিসবাহ-উল হক (অধিনায়ক.), উমর আকমল, হাম্মাদ আজম, শহীদ আফ্রিদি, শরফরাজ আহমেদ, উমর গুল, আইজাজ চিমা ও সাঈদ আজমল।