লড়াই করেই জিম্বাবুয়ের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের জন্য লক্ষ্য ১৯৫ রান। দলটি যখন জিম্বাবুয়ে আর প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, তাহলে এ জয় পাওয়া অনেকটা ‘অসম্ভব’ বলাই ভালো। তাই বলে হেসে-খেলে জিম্বাবুয়েকে হারানো যায়নি, ঘাম ঝরিয়েই জয় পেতে হয়েছে প্রোটিয়াসদের। ব্রেন্ডন টেইলর ও চিবাবার ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবুয়ে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলতে সক্ষম হয়। বিশাল রান তাড়া করতে গিয়ে দলটির মাত্র ৮ রানে হারকে লড়াকু হার বলাই ভালো। এ জয়ের ফলে ২-০ তে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।৬ উইকেটে ১৯৪ রান তুলে দল জয় পেয়েছে, তার পরও হয়তো হতাশার আগুনে পুড়ছেন দক্ষিণ আফ্রিকার পল ডুমিনি। মাত্র চার রানের জন্য যে হাতছাড়া হয়ে গেছে টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি! গ্রায়েম স্মিথ খেলেছেন ৪৬ রানের ইনিংস।বিশাল রান তাড়া করতে গিয়ে মাত্র ১৫ রানেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে এর পরই প্রতিরোধের দেয়াল গড়ে তোলেন ব্রেন্ডন টেইলর ও চিবাবা। দ্বিতীয় উইকেটের দেখা পাওয়ার জন্য প্রোটিয়াস বোলারদের অপেক্ষা করতে হয়েছে ১২২ রান পর্যন্ত। ৪১ বলে ছয়টি চার ও দুইটি ছয়ের সাহায্যে ব্যক্তিগত ৫৮ রানে বোথার শিকারে পরিণত হন চিবাবা। আর পিটারসনের শিকারে পরিণত হওয়ার আগে টেইলর দলীয় সংগ্রহে যোগ করেন ৫৯ রান। ৩৯ বলে এই উদ্বোধনী ব্যাটসম্যানের ইনিংস সাজানো ছিল চারটি চার ও তিনটি ছয় দিয়ে।—ক্রিকইনফো।