প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বৈরথটির জন্য অপেক্ষা সেই ২০০৯ থেকে। আর ১৭ দিন পরেই বক্সিং রিংয়ে মুখোমুখি হবেন ম্যানি প্যাকিয়াও ও ফ্লয়েড মেওয়েদার। প্যাকিয়াও একমাত্র বক্সার হিসেবে আলাদা আটটি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছেন। মেওয়েদার তো পেশাদার ক্যারিয়ারে এখনো অজেয়। আর লাস ভেগাসের এই লড়াইটা কেন এত শোরগোল ফেলেছে, সেটা এই ম্যাচের সম্ভাব্য আয় থেকেই বোঝা যাবে। পাক্কা ৪০ কোটি ডলার লাভ আশা করছেন আয়োজকেরা! আর এমন একটা লড়াইয়ে দুই বক্সারকে সামলাবেন যে রেফারি, তাঁর পকেটেও ঢুকবে মোটা টাকা—১০ হাজার ডলার। সেই সৌভাগ্যবান ব্যক্তিটি কে হবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি, তবে এখন পর্যন্ত কেনি বেলেস ও টনি উইকস এগিয়ে আছেন দৌড়ে। দুজনেই নিশ্চয়ই সুযোগটা পেতে তদবিরের কমতি রাখছেন না! মেইল অনলাইন।