লড়াই যেখানে ভারত-অস্ট্রেলিয়ার
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান কার? ওয়ানডেতে সবচেয়ে বেশি রান কে করেছেন? ক্রিকেট সম্পর্কে সামান্য খোঁজ খবর রাখেন এমন যে কারোরই উত্তরগুলো জানা। কিন্তু যদি প্রশ্ন করা হয় ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করেছে কোন দল? তাৎক্ষণিক উত্তর পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। উত্তর খুঁজতে যে গলদঘর্ম হতে হবে, আশ্রয় নিতে হবে ক্রিকেটের তথ্যভান্ডারগুলোর। তথ্যভান্ডার নিংড়েই কিন্তু পাওয়া গেল চমকপ্রদ তথ্য। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা দল একটি নয়, দুটি। কাকতালীয়ভাবে ভারত ও অস্ট্রেলিয়ার মোট রান সমান।
দুই দলই করেছে ঠিক ১ লাখ ৮২ হাজার ৮৮১ রান। যদিও অস্ট্রেলিয়া (৮২৫ ম্যাচ) ভারতের (৮৪১) চেয়ে ম্যাচ কম খেলেছে ১৬টি।
৫ ডিসেম্বরই অবশ্য ভারত এককভাবে নিজের করে নিচ্ছে রেকর্ডটা। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ওয়ানডেতে ইনিংসের প্রথম রানটাতেই অস্ট্রেলিয়াকে পেরিয়ে যাবে ভারত। রেকর্ডটা ভারতের দখলেই থাকবে আরও অনেক দিন। দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচ খেলার পর নিউজিল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ধোনিদের। অস্ট্রেলিয়ার পরবর্তী ওয়ানডে ‘যুদ্ধ’ ইংল্যান্ডের সঙ্গে, অ্যাশেজের পর। ওয়েবসাইট ও ক্রিকইনফো।
ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা ১০ দল
ম্যাচ জয় হার টা/প রান গড় রান/৬ সর্বোচ্চ সর্বনিম্ন
অস্ট্রেলিয়া ৮২৫ ৫০৫ ২৮১ ৯/৩০ ১৮২৮৮১ ৩৩.৮৬ ৪.৯০ ৪৩৪ ৭০
ভারত ৮৪১ ৪২৩ ৩৭৬ ৬/৩৬ ১৮২৮৮১ ৩২.৪৭ ৪.৯৫ ৪১৮ ৫৪
পাকিস্তান ৮০৭ ৪৩১ ৩৫১ ৮/১৭ ১৭১৯৮২ ২৯.৯৩ ৪.৭৩ ৩৮৫ ৪৩
শ্রীলঙ্কা ৭০১ ৩২৮ ৩৩৮ ৪/৩১ ১৪৬৩৬৫ ২৯.৩৯ ৪.৮০ ৪৪৩ ৪৩
উইন্ডিজ ৭০৫ ৩৬১ ৩১২ ৮/২৪ ১৪৫২৬০ ৩০.২০ ৪.৬৮ ৩৬০ ৫৪
নিউজিল্যান্ড ৬৪৭ ২৭৬ ৩৩১ ৫/৩৫ ১৩১১৫৩ ২৭.৯৬ ৪.৬৫ ৪০২ ৬৪
ইংল্যান্ড ৬০৮ ২৯৬ ২৮৪ ৭/২১ ১২৮৩১৫ ২৯.৭০ ৪.৬৮ ৩৯১ ৮৬
দ. আফ্রিকা ৫০১ ৩০৮ ১৭৪ ৬/১৩ ১১১৪১১ ৩৪.৬৬ ৪.৯৫ ৪৩৮ ৬৯
জিম্বাবুয়ে ৪২১ ১১০ ২৯৭ ৫/৯ ৮৫০৭৫ ২৫.৫৫ ৪.৪৫ ৩৫১ ৩৫
বাংলাদেশ ২৭৬ ৮০ ১৯৩ ০/৩ ৫২২০৭ ২৩.৪৫ ৪.৩১ ৩২০ ৫৮