লড়াইয়ে ফিরল আনসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইক্লিংয়ে গত তিন বছরের চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি দল এবারের জাতীয় সাইক্লিংয়ের প্রথম দিন একটিও সোনা জিততে পারেনি। তবে গতকাল দ্বিতীয় দিনেই স্বরূপে ফিরল তারা। আলোকস্বল্পতার জন্য কাল বিকেলে যে ৪টি ইভেন্ট হওয়ার কথা ছিল, তার একটিও হয়নি। এর আগে সকালের তিনটি ইভেন্টেই সোনা জিতেছে আনসার।২৪ কিলোমিটার মাস স্টার্টে তরিকুল ইসলাম, মেয়েদের ৬ কিলোমিটার ব্যক্তিগত টাইম ট্রায়ালে শরীফা আক্তার ও ছেলেদের ১০ কিলোমিটার ব্যক্তিগত টাইম ট্রায়ালে আনোয়ার হোসেন সোনা জিতেছেন। এই তিনটি সোনাসহ কাল আনসার পদক জিতেছে ৫টি। দীর্ঘদিন পর দাপটের সঙ্গে সাইক্লিংয়ে ফেরা বিজেএমসি কাল সোনা জিততে না পারলেও ১টি রুপাসহ ৪টি পদক জিতেছে।