লড়াইয়ের ভেতর লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসল লড়াইয়ের ভেতর থাকে খণ্ড লড়াই। কখনো কখনো এই খণ্ড লড়াইগুলোই হয়ে উঠে সবচেয়ে আকর্ষণীয় এবং ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। সত্যিকার অর্থেই আজ ওয়াংখেড়ের ফাইনালের মূল উপজীব্য হয়ে উঠতে পারে কিছু খণ্ড লড়াই। এক পলকে দেখে নেওয়া যাক লড়াইয়ের ভেতর লড়াইয়ের সেই ছবিগুলোমালিঙ্গা বনাম শেবাগমালিঙ্গা নতুন বলের বোলার। ভারতের ইনিংস সূচনা করবেন শেবাগ। দুজনের মুখোমুখি হওয়াটা তাই অনিবার্য। শুরুতেই ঝড় তোলাটা শেবাগের স্বভাব। মালিঙ্গাকে আজ তাই শুরুতেই পড়তে হবে চ্যালেঞ্জের মুখে। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে উদ্বোধনী স্পেলে তিনি করেছিলেন মাত্র এক ওভার। প্রায় সব ম্যাচেই চার দিয়ে ইনিংস শুরু করা শেবাগকেও মালিঙ্গার দুর্দান্ত ইয়র্কারগুলো ঝামেলায় ফেলবে।মুরালি বনাম যুবরাজ৮ ম্যাচে ১৫ উইকেট নেওয়া মুরালিধরনই শ্রীলঙ্কার স্পিন আক্রমণের নেতা। যদিও সাম্প্রতিক সময়ে তাঁর বলে আগের সেই বিষ দেখা যায়নি। তবে ক্যারিয়ারের শেষ ম্যাচ বলে মুরালির চেষ্টার ত্রুটি করবেন না। যুবরাজ ভারতীয় ব্যাটিংয়ের মিডল-অর্ডারের বড় অস্ত্র। সেমিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম বলে আউট হলেও বিশ্বকাপে যুবরাজের ব্যাটে ঝরছে আগুনের স্ফুলিঙ্গ। ৮৫.২৫ গড়ে ৩৪১ রান তাঁর। মুখোমুখি লড়াইটা তাই আকর্ষণীই হবে।জহির বনাম দিলশানদুজনেই আছেন সেরা ফর্মে। ভারতের তুলনামূলক দুর্বল বোলিং লাইনআপে জহির উজ্জ্বল ব্যতিক্রম। ৮ ম্যাচে ১৯ উইকেট নিয়ে টুর্নামেন্টের এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। নতুন-পুরোনো, দুই ধরনের বলেই বিপজ্জনক। বিপরীতে টুর্নামেন্টের সর্বোচ্চ রান দিলশানের, ৬৬.৭১ গড়ে ৪৬৭। শুরুতে নজরকাড়া কিছু করতে না পারলেও দ্রুতই নিজেকে পাদপ্রদীপের আলোয় ফিরিয়েছেন দিলশান। করেছেন দুটি সেঞ্চুরি। নতুন বলের বোলার আর ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তাঁদের মুখোমুখি দ্বৈরথটা অনিবার্য।সাঙ্গাকারা বনাম হরভজনবিশ্বকাপটা একদমই খারাপ যাচ্ছিল হরভজনের। প্রথম সাত ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট! তবে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ঝলক দেখিয়েছেন। নিয়েছেন উমর আকমল ও আফ্রিদির গুরুত্বপূর্ণ দুটি উইকেট। ভারতের স্পিন আক্রমণের নেতা তিনিই। অধিনায়কত্বের বাইরে সাঙ্গাকারা শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপের অন্যতম প্রধান স্তম্ভ। ব্যাটেও আগুন জ্বলছে। ১০৪.২৫ গড়ে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ ৪১৭ রান তাঁর। আর স্পিন কীভাবে খেলতে হয়, সেটা খুব ভালো জানেন সাঙ্গাকারা।সামারাবীরা বনাম রায়নাতিনটি মাত্র ম্যাচ খেলেছেন রায়না। সাত নম্বরে ৭৪ গড়ে ৭৪ রান, তাতেই কেড়ে নিয়েছেন আলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল এবং পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে রায়নার ব্যাটিং ছিল প্রশংসিত। সামারাবীরা সব ম্যাচে খেললেও ব্যাট করেছেন ৬ ইনিংসে। যার প্রতিটিতেই প্রায় শেষ দিকে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দলের জয়ে শেষ পোঁচটি দিয়েছেন তিনিই। দুজনেরই বড় গুণ, চাপের মধ্যেও মাথা ঠান্ডা রাখতে পারা।