লড়ে হেরেছে আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহজ ম্যাচ কীভাবে কঠিন করতে হয়, পাকিস্তান আবারও তার প্রমাণ রাখল। পরশু শারজায় একমাত্র টি-টোয়েন্টিতে আফগানিস্তানের ১৩৭ রান টপকাতে শেষ বল পর্যন্ত খেলতে হয়েছে পাকিস্তানকে। শেষ ওভারে দরকার ছিল ৬ রান, হাতে উইকেট ৬টি, ক্রিজে শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজ। দওলাত জাদরানের প্রথম পাঁচ বলে ৫ রানই নিতে পারলেন আফ্রিদিরা। শেষ বলটা নো হওয়াতে অবশ্য স্কোরকার্ড দেখাচ্ছে এক বল হাতে রেখে জিতেছে পাকিস্তান। এএফপি।
দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩৭ বলে অপরাজিত ৪২ রান করে ম্যাচসেরা পাকিস্তানি অধিনায়ক হাফিজ। আফগানিস্তানের ৮ উইকেটে ১৩৭ রানে সর্বোচ্চ অবদান নজিবুল্লাহ জাদরানের (৩০ বলে ৩৮)। আগামীকাল দুবাইয়ে টি-টোয়েন্টি দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু করছে পাকিস্তান।