লড়েই হারল আফগানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শুরু হলো গত শনিবার সন্ধ্যায়, শেষ হলো গতকাল রোববার প্রথম প্রহরে। ওয়ানডে ম্যাচের ব্যাপ্তি দুই দিনজুড়ে দেখা গেছে আগেও, কিন্তু বেশির ভাগই বৃষ্টির কারণে। এবার এক দিনের ম্যাচকে দুদিনে নিয়ে গেল গরম। শারজায় দুদিনের সেই ওয়ানডেতে প্রত্যাশামতোই জিতেছে অস্ট্রেলিয়া। ব্যবধান ৬৬ রানের।মধ্যপ্রাচ্যের প্রচণ্ড গরমের কারণে অস্ট্রেলিয়ার দাবি অনুযায়ী ম্যাচ শুরু হয়েছে সন্ধ্যা ছয়টায়। গরমের হাত থেকে মুক্তি তবু মেলেনি, তাপমাত্রা কখনোই নামেনি ত্রিশের নিচে। অস্ট্রেলিয়ানদের হাঁস-ফাঁস করতে দেখা গেছে অনেকবারই। টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে শক্ত ভিত্তি এনে দেয় দ্বিতীয় উইকেটে ম্যাথু ওয়েড ও মাইকেল ক্লার্কের ১৩১ রানের জুটি। এরপর ৪২ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। ষষ্ঠ উইকেটে ৫ ওভারে মাইক হাসি ও বেইলির ৫৩ রানের জুটি শেষ পর্যন্ত স্বস্তিদায়ক জায়গাতেই নিয়ে যায় অস্ট্রেলিয়াকে। নতুন বলে প্যাটিনসন-স্টার্কের তোপে ৪৯ রানে ৪ উইকেট হারায় আফগানরা। তবে আসগর স্টানিকজাই, মোহাম্মদ নবীদের লড়াইয়ে মাথা উঁচু করেই মাঠ ছাড়ে আফগানরা। ওয়েবসাইট।অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৭২/৮ (ওয়েড ৭৫, ক্লার্ক ৭৫, মাইক হাসি ৪৯, বেইলি ২৩, সাদিক ২/২২ নবী ২/৫০, শাপুর ২/৬০); আফগানিস্তান: ৪৩.৫ ওভারে ২০৬ (আসগর ৬৬, নবী ৪৬, গুলবদিন ২২, স্টার্ক ৪/৪৭, প্যাটিনসন ৩/৪৬, জনসন ২/৩৪, ডোহার্টি ১/৩৪)।