শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টটি ১২৫ রানে জেতার পর দ্বিতীয় টেস্টের সূচনাটাও ভালোভাবেই করেছে অস্ট্রেলিয়া। আজ পাল্লেকেল্লে টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কাকে মাত্র ১৭৪ রানেই গুটিয়ে দিয়েছে সফরকারীরা। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেও ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে অসি ব্যাটসম্যানরা। কোনো উইকেট না হারিয়েই ৬০ রান সংগ্রহ করে দিন শেষ করেছেন দুই ওপেনার শেন ওয়াটসন (৩৬*) ও ফিলিপ হিউজ (২৩*)।টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক তিলকারত্নে দিলশান। কিন্তু দলীয় মাত্র ১৪ রানের মধ্যেই দুই ওপেনার থারাঙ্গা পারানাভিতানা, দিলশান ও জয়াবর্ধনকে সাজঘরে ফেরান রায়ান হ্যারিস ও ট্রেন্ড কেপল্যান্ড। চতুর্থ উইকেটে ৪৩ রানের জুটি গড়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন সামারাবীরা ও সাঙ্গাকারা। কিন্তু ব্যক্তিগত ১৭ রানের মাথায় হ্যারিসের শিকারে পরিণত হন সামারাবীরা। তবে এর পরও লড়াই চালিয়ে গেছেন সাঙ্গাকারা। ষষ্ঠ উইকেটে অ্যাঙ্গেলা ম্যাথিউসকে নিয়ে আবার গড়েছিলেন ৫২ রানের জুটি। শেষ পর্যন্ত মাইক হাসির শিকারে পরিণত হয়ে ফিরে যাওয়ার আগে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৮ রান। ম্যাথিউ করেছেন দলীয় সর্বোচ্চ ৫৮ রান। অস্ট্রেলিয়ার পক্ষে মাত্র ৩৮ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন রায়ান হ্যারিস। দুটি করে উইকেট পেয়েছেন কোপল্যান্ড, মিচেল জনসন ও নাথান লিয়ন। ওয়েবসাইট।