শক্ত অবস্থানে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বো টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে শক্ত অবস্থান তৈরি করেছে সফরকারী ইংল্যান্ড। মাত্র ৬ রানের জন্য শতক পূর্ণ করতে না পারলেও অ্যালিস্টার কুকের ৯৪ রানের ধৈর্যশীল ইনিংসটি ইংল্যান্ডকে বড় সংগ্রহের দিকেই নিয়ে গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২৩৯ রান। ৬২ রান নিয়ে অপরাজিত আছেন জনাথন ট্রট। ১৮ রান নিয়ে ব্যাট করছেন কেভিন পিটারসেন।প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ২৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ইংল্যান্ডকে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দিয়েছিলেন অধিনায়ক অ্যান্ডি স্ট্রাউস ও অ্যালিস্টার কুক। প্রথম উইকেটে তাঁরা গড়েছিলেন ১২২ রানের জুটি। আজ ১ উইকেটে ১৫৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করার পর দলীয় ২১৩ রানের মাথায় আউট হন অ্যালিস্টার কুক (৯৪)। এরপর তৃতীয় উইকেটে আবার ২৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে এগিয়ে যাচ্ছেন ট্রট ও পিটারসেন। রয়টার্স।