শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যালিস আর এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শক্ত অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৫ উইকেটে ৩১০ রান।দিনের শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিল পাকিস্তান। মাত্র ৩৩ রানের মধ্যেই পিটারসন, হাশিম আমলা আর অধিনায়ক গ্রায়েম স্মিথকে ফিরিয়ে দিয়েছিলেন অভিষিক্ত পেস বোলার তানভির আহমেদ। কিন্তু এরপর ঘুরে দাঁড়ান জ্যাক ক্যালিস আর ডি ভিলিয়ার্স। চতুর্থ উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান যোগ করেন ১৭৯ রান। তানভিরের বলে বোল্ড হয়ে ফিরে যাওয়ার আগে ক্যালিস পূর্ণ করেছেন তাঁর ৩৭তম টেস্ট সেঞ্চুরি। দিন শেষে ডি ভিলিয়ার্স ১২০ ও মার্ক বাউচার ২৬ রানে অপরাজিত আছেন। —ক্রিকইনফো