শক্ত মানসিকতা চান মহসিন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার বিপক্ষে এরই মধ্যে মধ্যেই নিজেদের প্রমাণ করেছে পাকিস্তান। আবুধাবির প্রথম টেস্টটি ড্র করে দুবাইয়ে দ্বিতীয় টেস্টে লঙ্কানদের একপ্রকার উড়িয়েই দিয়েছে পাকিস্তান দল। শারজাতে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে অবশ্য দলের অন্তর্বর্তীকালীন কোচ ও প্রধান নির্বাচক মহসিন খান দলকে মানসিকভাবে শক্ত থেকে বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।মহসিন খান বলেছেন, এটা একটা দলীয় খেলা এবং প্রত্যেক খেলোয়াড়কেই নিজের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।মহসিন খান আরও বলেন, ‘আমি খেলোয়াড়দের উদ্দেশে বলেছি, প্রত্যেক খেলোয়াড়কেই দায়িত্বশীলতার সঙ্গে পারফর্ম করে যেতে হবে। কারণ, তাঁদের কাজই এটা।’মহসিন খানের মতে, দলে অনেক জ্যেষ্ঠ খেলোয়াড় আছে, তাঁদেরও পারফর্ম করতে হবে। জুনিয়রদের সহায়তা করতে হবে, দলকে সহায়তা করতে হবে। কেউ যদি হামবড়া ভাব নিয়ে থাকে, তাহলে সেটা হবে তাঁর সমস্যা। সবাইকে মনে রাখতে হবে, কেউ পাকিস্তানের চেয়ে বড় নয়। সবাই পাকিস্তান ক্রিকেট দলের সেবক।এই সিরিজে পাকিস্তানের ব্যাটিংয়ের আশ্চর্যজনক উন্নতি পরিলক্ষিত হচ্ছে। প্রতিটি ইনিংসেই ব্যাটসম্যানরা নিজেদের সামর্থ্যের পূর্ণ প্রয়োগ দেখিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে মহসিন খান আনন্দিত ও পরিতৃপ্ত হলেও নিজেকে পেশাদারির খোলসে আবদ্ধ করে বলেছেন, ‘আমি সবাইকে কেবল তাঁদের সামর্থ্য সম্পর্কে ধারণা দিয়েছি।’তিনি এর পরপরই আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, পাকিস্তানের এই দলটি পৃথিবীর যেকোনো দলকে হারানোর ক্ষমতা ও যোগ্যতা রাখে।তবে এ জন্য নিজেদের পারফরম্যান্সের ধারাবাহিকতার ওপর জোর দিয়েছেন সাবেক এই সুদর্শন ব্যাটসম্যান।এতকিছুর পরও মহসিন খান মনে করেন পাকিস্তান দলের ফিল্ডিংটা যুত্সই হচ্ছে না। আবুধাবিতে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ছয়টি ক্যাচ পড়েছে। এ ব্যাপারে স্পষ্টতই বিরক্ত মহসিন খান বলেছেন, এ ব্যাপারগুলো সব কৃতিত্ব ও ভালো পারফরম্যান্সকে ম্লান করে দেয়। তিনি মনে করেন, ফিল্ডিং ডিপার্টমেন্টে পাকিস্তান দলের উন্নতির যথেষ্ট জায়গা রয়ে গেছে।দীর্ঘদিন পর শারজায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। আবুধাবি ও দুবাইয়ের সঙ্গে শারজার কোনো পার্থক্য নেই বলেই মনে করেন মহসিন খান। তিনি বলেন, শারজাতেও ব্যাটসম্যানরা সুবিধা পাবেন, বোলারদের কঠোর পরিশ্রম করতে হবে। আমিরাতের তিন ভেন্যুর মধ্যে গুণগত কোনো পার্থক্য আসলেই নেই। ওয়েবসাইট।