প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টির দাবি মেটাতে পারছেন না বাংলাদেশের মেয়েরা। পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ৬ ওভারের পাওয়ার প্লেতে বাংলাদেশ করেছে মাত্র ১৯। এই জায়গাতেই বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা দেখছেন কোচ শেন ডিটজ্। কাল অনুশীলন মাঠে সবকিছুর আগে তুলে আনলেন এই বিষয়টিই, ‘টি-টোয়েন্টি হলো শক্তির খেলা। হাতে স্ট্রোক চাই। কিন্তু আমাদের মেয়েদের কবজিতে শক্তি নেই। ওরা তাই চার-ছয় বের করতে পারছে না সেভাবে।’
এটা নিয়ে আলাদা কাজ করছেন কোচ। বললেন, ‘প্রথম ৫-৬ ওভারে আমাদের আরও চার দরকার। ছয় পেলে তো খুবই ভালো। জিততে হলে আপনাকে এ সুযোগ কাজে লাগাতেই হবে।’ ডিটজের আশাবাদ, ‘অবশ্যই ইংল্যান্ডের বিপক্ষে আমরা জেতার লক্ষ্যে খেলব। আমরা ঘাবড়ে যাচ্ছি না। শুধু শক্তি দরকার মেয়েদের।’