শখের খেসারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইতে ছুটি কাটানোর সময় স্কাইডাভিংয়ের শখ হয়েছিল। শখটা পূরণও করেছিলেন করিম বেনজেমা। কিন্তু তার জন্য যে এমন ঝামেলায় পড়তে হবে সেটা বোধ হয় তখন মাথায় ছিল না রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের। ক্লাবের নিয়ম ভঙ্গের কারণে শাস্তিও পেতে পারেন তিনি! খেলোয়াড়দের ঝুঁকিপূর্ণ কোনো কাজে অংশ নেওয়া নিষিদ্ধ রিয়ালের আইন অনুযায়ী। গত মৌসুমে ব্যাটসম্যান সেজে ষাড়ের দৌড় দেখতে গিয়ে তাই শাস্তি পেতে হয়েছিল ইয়ারামেন্দিকে। পরে অবিবেচকের মতো কাজ করায় ক্ষমাও চেয়েছিলেন রিয়াল মিডফিল্ডার। এমনকি বান্ধবীকে নিয়ে বাইকে চড়ায় একবার শৃঙ্খলা কমিটির সামনে
দাঁড়াতে হয়েছিল ইকার ক্যাসিয়াসকেও। যদিও বাইকের গতি বিপৎসীমা ছাড়ায়নি রিয়াল গোলরক্ষকের। স্পেনের বিখ্যাত ষাড়ের লড়াই দেখতে গিয়ে জরিমানা দিতে হয়েছিল রিয়াল কিংবদন্তি রাউলকেও। দেখা যাক, এবার বেনজেমার ভাগ্যে কী আছে! মার্কা।