শঙ্কা ও স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বেলো হরিজন্তে থেকে রিও ডি জেনিরোতে যাওয়ার আগে রুদ্ধদ্বার অনুশীলন করেছে আর্জেন্টিনা। দলের সবাই পুরোটা সময় ঘাম ঝরালেও ডিফেন্ডার মার্কোস রোহোকে উঠে যেতে হয়েছে অনেক আগেই। অল্প সময় অনুশীলন করে হোটেলে ফেরা রোহোকে নিয়ে শঙ্কায় ছিল অনেকেই। তবে কি বড় কোনো চোট পেয়েছেন ফাইনালের আগে? রুদ্ধদ্বার অনুশীলনের কারণে গণমাধ্যমের সামনেই আসেননি মেসিরা। আনুষ্ঠানিকভাবে রোহোর ফিটনেস নিয়ে কেউ কথাও বলেননি। তবে আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলে জানাচ্ছে, বাঁ পায়ে ব্যথা পেয়েছিলেন রোহো, টান লেগেছিল ডান অ্যাঙ্কেলেও। তবে চোট ততটা গুরুতর নয়। জার্মানির বিপক্ষে আজকের ফাইনালে তাঁকে পাওয়া যাবে। রয়টার্স।