শঙ্কার রং যখন হলুদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের সেমির দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুত রিয়াল-বরুসিয়া-বার্সা-বায়ার্ন। ফাইনালের টিকিট পাওয়ার জন্য নিশ্চিতভাবেই নিজেদের সর্বশক্তি প্রয়োগ করবে ইউরোপের শীর্ষ এ চারটি দল। তবে এখন শুধু ফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে মনোযোগ দেওয়াই যথেষ্ট নয় তাদের জন্য। কারণ, ইতিমধ্যেই একটি করে হলুদ কার্ড দেখে ফাইনালে বহিষ্কারাদেশের খাঁড়া ঝুলছে চার দলের অনেক তারকা খেলোয়াড়ের ঘাড়ে। আরেকটি হলুদ কার্ড দেখলে ফাইনাল ম্যাচটা ডাগআউটেই বসে থাকতে হবে জেরার্ড পিকে, সার্জিও রামোস, ফিলিপ লাম, শোয়েনস্টাইগারদের মতো তারকা ফুটবলারকে।ফাইনালে বহিষ্কারাদেশ পাওয়ার আশঙ্কায় বেশি আছে বায়ার্ন মিউনিখ। আগামীকাল ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগের সেমিফাইনালে তাই খুব সতর্ক হয়েই দল নির্বাচন করতে হবে বায়ার্নের কোচ ইয়ুপ হেইঙ্কেসকে। বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেলেও হলুদ কার্ড দেখে ফাইনাল মিস করার আশঙ্কা আছে মারিও গোমেজ, বাস্তেইন শোয়েনস্টাইগার, জাভি মার্টিনেজের। ব্রাজিলের দুই ডিফেন্ডার দান্তে ও লুইস গুস্তাভোও আছেন দুই হলুদের খাঁড়ায়। বায়ার্নের রক্ষণভাগের আরেক প্রধান সেনানী অধিনায়ক ফিলিপ লামও আছেন এই কাতারে।সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে হারের পর ফাইনালের স্বপ্নটা অনেকখানিই ফিকে হয়ে গেছে বার্সেলোনার। তার পরও নিশ্চয়ই সর্বাত্মক লড়াইয়ের প্রত্যয় নিয়েই মাঠে নামবে কাতালানরা। এই পরিস্থিতিতে বার্সেলোনা শিবিরেও আছে হলুদ কার্ড-আতঙ্ক। ইতিমধ্যেই একটি হলুদ কার্ড দেখেছেন জেরার্ড পিকে ও অ্যালেক্স সং।আজকের ম্যাচে বুরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামার আগে সতর্কতা অবলম্বন করতে হবে রিয়াল মাদ্রিদকেও। রিয়াল-শিবিরে হলুদ কার্ড খাঁড়ায় আছেন সার্জিও রামোস ও মাইকেল এসেইন। অপরদিকে চার দলের মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে বরুসিয়া ডর্টমুন্ড। সেমিফাইনালে তাদের চিন্তা শুধু কেভিন গ্রসরিউয়েটজস নিয়ে। প্রথম লেগের খেলায় হলুদ কার্ড দেখেছিলেন বুরুসিয়ার এই উইঙ্গার। ওয়েবসাইট।