শচীন, ধোনিরা বিশ্রামে
বিশ্বকাপের ধকল। সেই ধকল কাটতে না-কাটতেই ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল আসর। সামনে আবার ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। তবে ক্রিকেটারদের দীর্ঘ ধকলের বৃত্তের বাইরে আনতে বিশ্বকাপজয়ী দলের অধিনায়কসহ শীর্ষ ক্রিকেটারদের আসন্ন সফরের সীমিত ওভারের দলের বাইরে রেখেছেন ভারতীয় নির্বাচকেরা।ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত দ্বিতীয় সারির দল পাঠাবে—বিশ্বকাপের পর থেকেই এ রকম গুঞ্জন ছিল। মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকারদের দলের বাইরে পাঠিয়ে গুঞ্জনটা আজ বাস্তবে রূপ দিলেন দেশটির নির্বাচকেরা। ধোনির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন গৌতম গম্ভীর।আগামী ৪ জুন একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। এরপর অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টেস্ট সিরিজ। ওয়েবসাইট।ভারতীয় দল: গৌতম গম্ভীর (অধিনায়ক), সুরেশ রায়না, পার্থিব প্যাটেল, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ বদ্রিনাথ, রোহিত শর্মা, হরভজন সিং, রবিচন্দ্রন অশ্বিন, প্রাভিন কুমার, ইশান্ত শর্মা, মুনাফ প্যাটেল, বিনয় কুমার, ইউসুফ পাঠান, অমিত মিশ্র ও ঋদ্ধিমান সাহা।