শচীন এক ধাপ পেছালেন
আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ করে পিছিয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও জহির খান।আজ মঙ্গলবার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, ব্যাটসম্যানদের তালিকায় শচীন ষষ্ঠ থেকে সপ্তম ও দ্রাবির্যাড় অষ্টম থেকে নবম স্থানে নেমেছেন। বোলারদের তালিকায় পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে নেমেছেন পেসার জহির।১১ ধাপ উপরে উঠে যৌথভাবে পঞ্চম স্থান দখল করেছেন পাকিস্তানি ব্যাটসম্যান ইউনুস খান। ব্যাটসম্যানদের তালিকায় আগের মতোই শীর্ষে কুমার সাঙ্গাকারা। পরিবর্তন হয়নি বোলারদের তালিকায় শীর্ষে থাকা ডেল স্টেইনের অবস্থানও।শীর্ষ ১০ টেস্ট ব্যাটসম্যানের তালিকায় বাংলাদেশের কারও নাম নেই। তবে বোলারদের তালিকায় নবম স্থানে আছেন সাকিব আল হাসান। ওয়েবসাইট।টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষ ১০:১. কুমার সাঙ্গাকারা২. জ্যাক ক্যালিস৩. অ্যালিস্টার কুক৪. ইয়ান বেল৫. হাশিম আমলা৫. ইউনুস খান৭. শচীন টেন্ডুলকার৮. জোনাথন ট্রট৯. রাহুল দ্রাবিড়১০. কেভিন পিটারসেনটেস্ট বোলারদের শীর্ষ ১০:১. ডেল স্টেইন২. জেমস অ্যান্ডারসন৩. মরনে মরকেল৪. গ্রায়েম সোয়ান৫. স্টুয়ার্ট ব্রড৬. জহির খান৭. ড্যানিয়েল ভেট্টোরি৮. সাঈদ আজমল৯. সাকিব আল হাসান১০. রঙ্গনা হেরাথ