ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়ার পর শচীন টেন্ডুলকারের প্রশস্তিতে মেতেছে ক্রিকেট বিশ্ব। তারই কিছু
শচীন-বন্দনা
সুনীল গাভাস্কারক্রিকেট ইতিহাসে শচীনই সর্বকালের সেরা ব্যাটসম্যান। এ নিয়ে এখন আর কোনো প্রশ্ন নেই। ওর রেকর্ডটা দেখুন। আর কার নব্বইয়ের ওপর সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটে সতের হাজারের বেশি, টেস্টে তের হাজারের বেশি রান আছে? আরও বড় লক্ষ্যের দিকে ঝাঁপানো উচিত ওর। টেস্টে ৪৫০ রানের একটা ইনিংস...বা ওয়ানডেতে ২৫০! শচীনের অভিধানে যথেষ্ট বলে কোনো শব্দ তো নেই।কপিল দেবশচীন গত আট মাসে যে ক্রিকেটটা খেলছে, গত দশ বছরেও সেটা খেলেনি। আর খেলছে কি না ‘মাত্র’ সাঁইত্রিশ বছর বয়সে! আমি পঁয়ত্রিশেই অবসর নিয়েছিলাম।জাভেদ মিয়াঁদাদবরাবরই আমার প্রিয় ক্রিকেটার। আমি বলেছিলাম, একদিন ও ব্যাটিংয়ের সব রেকর্ড ভেঙে দেবে। এখন তো দেখতেই পাচ্ছেন ও রান করেই যাচ্ছে। ওর সবচেয়ে বড় গুণ হলো এত অর্জনের পরও দারুণ বিনয়ী; কোনো অহংকার নেই। শচীনকে একটা কথাই বলতে চাই—তোমার জন্য আরও আরও রান অপেক্ষা করে আছে। চালিয়ে যাও।শেন ওয়ার্নপুরো ইনিংসটাই দেখতে অবিশ্বাস্য। আমি দারুণ উপভোগ করেছি। আরও খুশি যে আমি বল করছিলাম না...হা হা হা। আমার বন্ধুর জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। নাসের হুসেইনআমি গ্রেট প্লেয়ারদের মধ্যে তুলনা করতে পছন্দ করি না। তবে বুধবারের অবিশ্বাস্য ওই ম্যাচের পর এটা অবশ্যই বলা উচিত যে শচীন টেন্ডুলকার সর্বকালের সেরা ব্যাটসম্যান। আমার সময়ের অন্য দুই সেরা ব্যাটসম্যান ব্রায়ান লারা ও রিকি পন্টিংয়ের চেয়ে ও ভালো। ভালো স্যার ভিভ রিচার্ডস, সুনীল গাভাস্কার ও অ্যালান বোর্ডারের চেয়েও। আমি এমনকি বলব যে স্যার ডন ব্র্যাডম্যানের চেয়েও ভালো।সাঈদ আনোয়ারযদি কেউ আমার চেয়ে ভালো করার জন্য যোগ্য হয়, তবে তা টেন্ডুলকার। ও এটা করতে পেরেছে দেখে আমারও ভালো লাগছে। সত্যি বলছি, আমার কোনো আক্ষেপ নেই। কুমার সাঙ্গাকারাকী দারুণ এক ইনিংস! এর আগে দুবার ও এর কাছাকাছি এসেছিল। আমার সব সময়ই মনে হয়েছে, শচীন টেন্ডুলকার ও সনাত্ জয়াসুরিয়ার এটা (ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি) করার ক্ষমতা আছে।অনিল কুম্বলে২০০ করার উদ্যাপনটাই বলে দেয় ও মানুষটা কেমন। মাঠজুড়ে দৌড়াদৌড়ি নেই, কোনো আক্রমণাত্মক ভঙ্গি নেই, সীমা ছাড়ানো কোনো উচ্ছ্বাসও নেই। সব সময় ও যা করে, তা-ই করল। দু হাত ওপরে তুলল, মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, নীরবে উপভোগ করল কীর্তিটা।রমাকান্ত আচরেকারও খেলাটাকে সব সময়ই সম্মান করে এসেছে। খেলাটিতে ঢেলে দিয়েছে সব নিবেদনও। তবে আমি মনে করি, এখানেই শেষ নয়। ওর মধ্যে এখনো অনেক ক্ষুধা এবং আমি নিশ্চিত ও নতুন নতুন রেকর্ড গড়েই যাবে। ও খেলাটির মনোযোগী এক ছাত্র, এখনো যার শিখতে আপত্তি নেই।