শচীন বন্দনায় গ্রায়েম স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের লড়াইয়ে তাঁরা প্রতিপক্ষ। তাই বলে শচীন টেন্ডুলকারের প্রতি শ্রদ্ধার কমতি নেই গ্রায়েম স্মিথের। শচীনকে ক্রিকেটের দূত হিসেবে আখ্যায়িত করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। জানিয়েছেন, ছেলেবেলায় ভারতের এই লিটল মাস্টারকে দেখেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি।আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সিরিজে প্রোটিয়াস দলের নেতৃত্ব দেবেন স্মিথ। আর ৩৭ বছর বয়সী শচীন টেন্ডুলকারের হতে পারে এটাই শেষ দক্ষিণ আফ্রিকা সফর।পিটিআইকে গ্রায়েম স্মিথ বলেন, ‘১১ বছর বয়স থেকেই আমি শচীনের খেলা দেখে আসছি। তাঁকে দেখেই আমার মনে ক্রিকেটার হওয়ার স্বপ্ন উঁকি দেয়। অনেকের মতো আমিও শচীনের খেলা টিভিতে দেখার অপেক্ষায় থাকতাম। আর এখনো একইভাবে থাকি।’ছেলেবেলার ‘নায়ক’ শচীন বন্দনা করতে গিয়ে স্মিথ বলেন, শচীন একজন বিশ্বমানের ক্রিকেটার। তিনি ক্রিকেটের দূত। ওয়েবসাইট।