শচীন সত্যিকারের জাতীয় নায়ক: রানাতুঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্জুনা রানাতুঙ্গা। শ্রীলঙ্কার বিশ্বকাপ-জয়ী অধিনায়ক। ৪৮ বছর বয়সী রানাতুঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ২০০১ সালে। খেলোয়াড়ি জীবনে দেখা পেয়েছেন অনেক নামী-দামি তারকার। খেলেছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের বিপক্ষেও। শচীনের শততম সেঞ্চুরির রেকর্ড গড়ার পর রানাতুঙ্গার মুখোমুখি হয়েছিল টিএনএন।( শচীনকে যখন ব্যাট হাতে প্রথম দেখেছিলেন, কেমন লেগেছিল আপনার?রানাতুঙ্গা: ১৯৯০ সালে মোহালিতে একটি টেস্টে শচীনের বিপক্ষে প্রথম খেলি আমি। এটা ছিল ওর অভিষেকের মাত্র এক বছর পর। ওই টেস্টে শচীন মাত্র ১১ রান করেছিল। যাই হোক, ১৯৯৩ সালে শ্রীলঙ্কায় যখন দ্বিতীয়বার দেখা হয়, শচীন তত দিনে একজন পরিপক্ব ব্যাটসম্যান।( শচীনই কী আপনার দেখা সবচেয়ে প্রতিভাধর ক্রিকেটার?রানাতুঙ্গা: এটা আসলে শুধু প্রতিভার বিষয় নয়, আমি মনে করি, সম্ভবত শচীনের চেয়েও বেশি প্রতিভাধর ছিল বিনোদ কাম্বলি। তবে ক্রিকেটের প্রতি শচীনের ভালোবাসা, একাগ্রতা ওকে সফলতার শীর্ষে এনেছে।(কোনটিকে আপনি শচীনের সেরা গুণ বলবেন?রানাতুঙ্গা: শচীন কখনো ক্রিকেট থেকে দূরে সরেনি। নিজের খেলায় ও কারও হস্তক্ষেপও মেনে নেয়নি। ও যখনই ব্যাট করতে গেছে, নিজের পারফরম্যান্সের উন্নতির চেষ্টা করেছে। ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হয়েও শচীন খেলাকেই বড় করে দেখেছে। আমার লেখা বাইয়ে শচীন ‘মিস্টার ইন্ডিয়া’, একজন সত্যিকারের জাতীয় নায়ক।( প্রতিপক্ষ দলের অধিনায়ক হিসেবে শচীনের কোনো দুর্বল দিক আপনার চোখে পড়েছে? রানাতুঙ্গা: আমরা যখন ওর মুখোমুখি হতাম, নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতাম। কখনো আমরা সফল হয়েছি, কখনো হইনি। শচীনের সবচেয়ে বড় গুণ হলো, ও এক ভুল দুবার করত না। এ কারণে প্রতিবারই নতুন করে শুরু করতে হতো আমাদের।( শচীনের সঙ্গে ডন ব্রাডম্যানের তুলনা করা কি যথার্থ?রানাতুঙ্গা: দুজন দুই যুগের ক্রিকেটার বলে তুলনায় যাওয়া উচিত নয়। এটা সবাইকে বলব, আমার দেখা বা আমার বিপক্ষে খেলা সেরা ক্রিকেটার শচীন। আমি মনে করি, টেস্ট ক্রিকেটের স্বার্থেই ওর আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়া উচিত।( আপনার কী মনে হয়, শচীনের শততম সেঞ্চুরির রেকর্ড কখনো ভাঙবে? রানাতুঙ্গা: আমি নিশ্চিত, শচীন আরও সেঞ্চুরি করবে। আমি মনে করি, রেকর্ডটা নিরাপদ। সাম্প্রতিক সময়ে অনেক বেশি খেলা হলেও শচীনের মতো ধৈর্য, একাগ্রতা আর প্রতিভা কোনো ক্রিকেটারের মধ্যেই দেখি না আমি। ওর মতো খেলোয়াড় একবারই আসে। এক জীবনে শচীনের অর্ধেক কেউ অর্জন করতে পারবে কী না, সংশয় রয়েছে আমার।