শচীন সর্বকালের সেরা ক্রিকেটার: ভিভ রিচার্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস শচীন টেন্ডুলকারকে সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে অভিহিত করেছেন। গতকাল মঙ্গলবার কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপ উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন। শচীন টেন্ডুলকার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি আরও বলেন, টেন্ডুলকার তাঁর ২১ বছরের ক্যারিয়ারে যেসব রেকর্ড করে যাচ্ছেন, তা অদূর ভবিষ্যতে কারও পক্ষে ভাঙা সম্ভব হবে না। টেন্ডুলকার আগামীতেও আরও অনেক রেকর্ড গড়বেন।প্রশংসায় শচীন টেন্ডুলকারকে ভরিয়ে দিলেও একটা জায়গায় তিনি তাঁর সমালোচনাই করেছেন। তিনি বলেছেন, শচীন এই মুহূর্তে ঠিক আগের মতো খেলতে পারছেন না। একটু খোলাসা করে তিনি জানালেন, বয়সের কারণেই হয়তো টেন্ডুলকার আগের মতো খেলতে পারছেন না।টেন্ডুলকারের ১৪ হাজার রানের ব্যাপারে তিনি বলেন, ‘এটা কেবল শচীনের মতো ব্যাটসম্যানের পক্ষেই করা সম্ভব।’এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে কোন ব্যাটসম্যানকে নিজের মতো মনে হয়?—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুবরাজ সিংয়ের খেলাটা অনেকটাই আমার সঙ্গে যায়।’ তিনি আরও বলেন, উপমহাদেশে আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইন্ডিয়া টুডে অনলাইন।