শচীন-সানিয়ার বিরুদ্ধে মামলার আবেদন
সানিয়া মির্জার বিরুদ্ধে অভিযোগটা আগেও উঠেছিল। এবার অভিযোগ উঠল বিশ্বের কোটি কোটি তরুণ-তরুণীর ‘আদর্শ’ শচীন টেন্ডুলকারের বিরুদ্ধেও। অভিযোগ, জাতীয় পতাকা অবমাননা করেছেন দুই ভুবনের এই দুই তারকা।বিষয়টি এখন আর অবশ্য শুধু অভিযোগ পর্যায়ে সীমাবদ্ধ নেই। জাতীয় পতাকা অবমাননার অভিযোগটি মামলা হিসেবে নিতে আজ সোমবার মাদ্রাজ হাইকোর্টের একটি বেঞ্চে আবেদন করেছেন স্ট্যালিন নামের এক ভারতীয়। শচীন-সানিয়া ছাড়াও একই অভিযোগে অভিযুক্ত হয়েছেন আরও দুজন—জনপ্রিয় টিভি উপস্থাপক মন্দিরা বেদি ও আইসিসির একজন নারী আইনজীবী। কর্মকর্তারা জানিয়েছেন, পরশু বুধবার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।সানিয়ার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, টেনিস তারকা সানিয়া খেলার পোশাকের প্রচারণা চালাতে গিয়ে ভারতীয় পতাকার তিন রঙে আঁকা একটি গিটারের ওপর পা রেখে বিশ্রাম নিচ্ছিলেন।শচীনের বিরুদ্ধে অভিযোগ, গত বছরের মার্চে নিজের জন্মদিনে শচীন যে কেকটি কাটেন, সেটি তিনটি রঙের প্রতিকৃতি দিয়ে বানানো ছিল। মন্দিরা বেদির শাড়ির পাড়ে ভারতীয় পতাকা আঁকানো ছিল। পতাকার অংশটুকু মন্দিরার পায়ের কাছেই ছিল।অভিযোগ প্রমাণ করতে বাদী অভিযুক্ত প্রত্যেকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থান করেছেন। আবেদনে বাদী উল্লেখ করেন, এই অভিযোগগুলো তিনি স্থানীয় পুলিশকে লিখিতভাবে জানিয়েছিলেন। কিন্তু অভিযুক্তদের ‘জাতীয় সম্পদ’ আখ্যায়িত করাসহ তাঁদের কোটি কোটি ভক্ত রয়েছে এই কারণ দেখিয়ে কোনো পদক্ষেপ নেননি কর্মকর্তারা। পুলিশই তাঁকে বিষয়টি আদালতের দৃষ্টিগোচর করতে পরামর্শ দেয়। ওয়েবসাইট।