শচীন সেঞ্চুরি পাননি বলেই ভারত জিতেছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেটের অনেক ভক্তই চেয়েছিলেন, মোহালিতে শচীন সেঞ্চুরি করুক। ক্রিকেট বিশ্ব এই লিটল মাস্টারের শততম সেঞ্চুরির সাক্ষী হয়ে থাকুক। এতে যে লাভ পাকিস্তানেরই! শচীন সেঞ্চুরি করলেই নাকি ভারত হারে—এই কুসংস্কারে যারা বিশ্বাস করেন, তারা পাকিস্তানের হারের জন্য দায়ী করতে পারেন সাঈদ আজমল ও শহীদ আফ্রিদিকে। কি দরকার ছিল দুজনে মিলে শচীনকে সাজঘরে পাঠানোর?শচীন তখন ৮৫ রানে ব্যাট করছিলেন, দলীয় রান ১৮৭। ৩৭তম ওভারের শেষ বলটা খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন শহীদ আফ্রিদির হাতে। সাঈদ আজমলের করা বল তালুবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাকিস্তান অধিনায়ক। ১৫ রানের দুঃখ নিয়ে সাজঘরে ফেরেন শচীন।শচীনের সেঞ্চুরি আর দলের ভাগ্য নিয়ে ‘বিশ্বাস’ যুক্তির বিচারে সঠিক নয়। তবে পরিসংখ্যান ঘেঁটে অনেকে হয়তো নিজেদের বিশ্বাসটাকেই প্রতিষ্ঠিত করতে চাইবেন। আগামী দিনগুলোতে এই ম্যাচটাকেও উদাহরণ হিসেবে টানতে পারেন কুসংস্কারবাদীরা!