শচীনই ভারতীয় দলের সবকিছু নয়: কপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ নিয়ে কথা বলতে তিনি রাজি। রাজি, এতে ভারতের সম্ভাবনা নিয়ে মন্তব্য করতেও। কিন্তু, ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক যারপরনাই বিরক্ত বিশ্বকাপের প্রসঙ্গে শচীন টেন্ডুলকারকে অযথা টেনে নিয়ে আসায়।মুম্বাইয়ে গতকাল সংবাদ মাধ্যম বিশ্বকাপের প্রসঙ্গে শচীন টেন্ডুলকারকে টেনে নিয়ে আসায় কপিল দেব কিছুটা ক্ষোভই ঝেড়ে দিলেন তাঁদের ওপর। ‘সবসময় শচীনকে নিয়ে কথা বলতে হবে কেন? ভারতীয় দলে কি আর অন্য খেলোয়াড় নেই। তাঁরা কি ভারতের সাফল্যে অবদান রাখতে পারবেনা? বিশ্বকাপের প্রসঙ্গ উঠলেই অযথা শচীনকে টানবেন কেন? সবসময় শচীনকে মধ্যমণি বানিয়ে কথা বলা, দলের অন্যান্য খেলোয়াড়দের প্রতিও একধরনের অবমাননা। বিশ্বকাপ শচীনের জন্যও যেমন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ দলের অন্যান্য খেলোয়াড়দের জন্যও। শচীন টেন্ডুলকারই ভারতীয় দলের সবকিছু নয়।’বিশ্বকাপ ক্রিকেটের দিকে প্রত্যেক ভারতীয় সর্বোচ্চ আগ্রহ নিয়ে তাঁকিয়ে আছে বলে মনে করেন কপিল দেব। তিনি বলেন, ‘প্রত্যেকেই ভারতীয় দলের হাতে বিশ্বকাপ দেখতে চায়।’সমর্থকদের এই প্রত্যাশা দলের জন্য কোনো চাপ তৈরী করবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বকাপের মতো আসরে দলের ওপর চাপ থাকবেই। শুধু ভারতই নয়, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের ওপরই চাপ রয়েছে। এই চাপও বিশ্বকাপের অংশ, আর এই চাপকে জয়ের মাধ্যমেই একটি দল নিজেদের জন্য সাফল্য নিয়ে আসবে বলে তিনি মনে করেন। ওয়েবসাইট।