শচীনকে আউট করা বিশেষ এক অনুভূতি: প্যাটিনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীনের শততম সেঞ্চুরির অপেক্ষা বাড়ল আরও। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ভারতের এই লিটল মাস্টারকে ব্যক্তিগত ৪১ রানে সাজঘরে পাঠান অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জেমস প্যাটিনসন। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিকের উইকেট শিকারের অভিজ্ঞতা এটাই প্রথম প্যাটিনসনের।প্যাটিনসন জানিয়েছেন, শচীনের উইকেট শিকারের মুহূর্তটা ছিল তাঁর কাছে বিশেষ এক অনুভূতির। ‘শচীনের আউট করার মুহূর্তটা কখনোই ভুলতে পারব না আমি। এটা ছিল বিশেষ এক অনুভূতির’—দিনের খেলা শেষে বলেন প্যাটিনসন। তবে শচীনকে শততম সেঞ্চুরি থেকে বঞ্চিত করতে তাঁর প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ২১ বছর বয়সী এই ফাস্ট বোলার।ভারতের প্রথম ইনিংসে চারটি উইকেট শিকার করেছেন প্যাটিনসন। বিনিময়ে দিয়েছেন মাত্র ৪৩ রান। ১৯১ রানে অল আউট হওয়া ভারতীয় দলকে সবচেয়ে বেশি অসহায়ত্ব ‘উপহার’ দিলেন তিনিই। ওয়েবসাইট।