শচীনকে কখনোই ভয় পাইনি: শোয়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার। নিঃসন্দেহে বোলারদের জন্য আতঙ্কের এক নাম। শেন ওয়ার্নের মতো কিংবদন্তি বোলারও নাকি ম্যাচের আগের রাতে স্বপ্নে ভারতের এই লিটল মাস্টারকে দেখে আঁতকে উঠতেন! তবে পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতারের দাবি, শচীনকে বল করতে কখনোই ভয় হয়নি তাঁর।‘শচীন একজন কিংবদন্তি। হয়তো চিরদিনই ১ নম্বরেও থাকবে ও। কিন্তু ও কখনোই আমার জন্য আতঙ্কের কারণ ছিল না। শচীনকে কখনোই ভয় পাইনি আমি’—বলেছেন শোয়েব আখতার।আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ১৪ বছর ধরে। অবসর নেবেন বিশ্বকাপের পর। এই দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে শোয়েব ভয় করেছেন কেবল দুজন ব্যাটসম্যানকে—অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট আর ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা!শোয়েব আখতারের সরল স্বীকারোক্তি, ‘গিলক্রিস্ট ও লারা আমার ভয়ের কারণ ছিল। দুজনকেই বল করতে অন্য রকম অনুভব করতাম। বুঝতে পারতাম না, কোথায় বলটা ফেলতে হবে।’ ওয়েবসাইট।