শচীনকে ছাড়িয়ে ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারকে পেছনে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। এত দিন অধিনায়ক হিসেবে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছিল লিটল মাস্টারের দখলে। চেন্নাইয়ে আজ সোমবার সেই রেকর্ড নিজের করে নিলেন ধোনি।চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ধোনি আউট হন ব্যক্তিগত ২২৪ রানে। ১৯৯৯-২০০০ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে ২১৭ রান করেছিলেন তত্কালীন ভারতীয় অধিনায়ক শচীন।অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ইনিংসের বিশ্ব রেকর্ডের মালিক অ্যান্ডি ফ্লাওয়ার। ২০০০ সালে নাগপুরে ভারতের বিপক্ষে ২৩২ রান করে অপরাজিত ছিলেন অ্যান্ডি। সূত্র: পিটিআই।