শচীনকে পন্টিংয়ের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৯ থেকে আজ ১০০ হবে তো! আহমেদাবাদে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বিদায় করে ভারত সেমিফাইনালে যেতে পারবে কি না, এটা যেমন সমর্থকদের কাছে কোটি টাকার প্রশ্ন, একইভাবে ঘুরেফিরে আসছে আরেকটা প্রশ্ন, শচীন টেন্ডুলকার সেঞ্চুরির সেঞ্চুরির ইতিহাস গড়তে পারবেন কি না। ক্যারিয়ারের অনন্য একটা ইতিহাস গড়তে হয়তো চেষ্টার ত্রুটি থাকবে না শচীনের। তবে প্রতিপক্ষ অধিনায়ক রিকি পন্টিং কিন্তু আগেভাগেই শচীনকে ঠেকানোর হুমকিটা দিয়ে রেখেছেন।‘কয়েক বছর ধরে শচীনের পারফরম্যান্স বিস্ময়কর। আর গত ১৫ মাসের পারফরম্যান্স তো অবিশ্বাস্য। এটা যে কারও জন্য প্রেরণাদায়ক। আমরা একটাই প্রার্থনা করব, ওর শততম সেঞ্চুরির দিনটা যেন আজ না হয়’—কোয়ার্টার ফাইনালের মহারণের আগে বলেছেন রিকি পন্টিং।শচীনকে থামাতে এমন প্রার্থনা ম্যাচের আগে হয়তো অনেক অধিনায়কই করেন। তবু ৩৭ বছর বয়সে অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলেছেন শচীন। প্রার্থনার সঙ্গে তাই প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখলেন পন্টিং, ‘আমরা জানি, আরেকটা ইতিহাস গড়তে ও সেরা চেষ্টাটাই করবে। আমরাও ওকে ৯৯ সেঞ্চুরিতেই আটকে রাখার সব ধরনের চেষ্টা করব।’ ওয়েবসাইট।