শচীনকে স্ট্রাউসের ‘স্যালুট’
চার টেস্ট, পাঁচ ওয়ানডে। ইংল্যান্ড সফরের নয় ম্যাচে একটি সেঞ্চুরি পেলেই সেঞ্চুরির সেঞ্চুরি গড়ার ইতিহাস গড়বেন শচীন টেন্ডুলকার। একটা সেঞ্চুরি শচীনের মতো ব্যাটসম্যানের পক্ষে খুবই সহজ। আর সহজ বলেই ভারতের এই লিটল মাস্টারকে আগাম ‘স্যালুট’ জানিয়ে রেখেছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।‘বলার অপেক্ষা রাখে না, এটা অবিশ্বাস্য অর্জন। শচীন অনেক রান করেছে বলেই নয়, ওর স্পৃহা আর খেলার প্রতি অনুরাগই এত এত রেকর্ড এনে দিয়েছে’—বলেছেন স্ট্রাউস।বয়সে ৩৮ হলেও, শচীন টেন্ডুলকারের কাছে হার মানেন যেকোনো তরুণ। বয়স যে কোনো বাধা নয়, এর জ্বলন্ত শচীন। কথাটা মানেন স্ট্রাউসও, ‘মনে হচ্ছে, শচীন ক্যারিয়ারের সেরা সময়ে আছে। আসলে রান-ক্ষুধা থাকলে ক্ষমতা কমে যাওয়ার কোনো কারণ নেই, তা বয়স যতই হোক না কেন। শচীন আমাদের সবার কাছেই এটা বড় উদাহরণ হতে পারে।’আসছে ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হতে হওয়া ইংল্যান্ড সফরে শচীনকে শুভকামনাও জানিয়ে রেখেছেন স্ট্রাউস, ‘গত ২০ বছর ধরে শচীন অসাধারণ ক্রিকেটার। আমি নিশ্চিত, এ সিরিজটাকেও স্মরণীয় করে রাখতে চাইবে ও।’ ওয়েবসাইট।