শচীনের অনুরোধে বিবিসিআইয়ের না
ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে রঞ্জি ট্রফির একটি সেমিফাইনাল ম্যাচের ভেন্যু পরিবর্তন করার অনুরোধ জানিয়েছিলেন ব্যাটিং কিংবদন্তী শচীন টেন্ডুলকার। কিন্তু শচীনের সেই অনুরোধ ‘সবিনয়ে’ প্রত্যাখান করেছে বিসিসিআই। আগামী ১৬ জানুয়ারী থেকে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে মুম্বাই বনাম সার্ভিসেস-এর মধ্যকার এই সেমিফাইনাল। এ বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘন্টাখানেক আগে শচীন ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছিলেন যে, ম্যাচটি যেন মুম্বাইয়ে আয়োজন করা হয়। কিন্তু শচীনের এই অনুরোধে সাড়া দেয়নি বিসিসিআই। এই সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে যে, বিবিসিআই খুব বিনয়ের সঙ্গে শচীনের প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছে। এই ভাবে ভেন্যু পরিবর্তন করাটা আইনসঙ্গত নয় বলে জানানো হয়েছে শচীনকে। রঞ্জি ট্রফিতে শচীন টেন্ডুলকার খেলছেন মুম্বাইয়ের পক্ষে। কোয়ার্টার ফাইনালে বারোদার বিপক্ষে তিনি খেলেছেন চমত্কার এক শতকের ইনিংস।