শচীনের কাছ থেকে শেখো: আকরাম
শচীন টেন্ডুলকারকে অনুকরণ করার পরামর্শ নতুন নয়। ওয়াসিম আকরাম নিজেও শচীনের কাছ থেকে ব্যাটিং দীক্ষা নিতে বিভিন্ন সময় পাকিস্তানের ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন। এবার সাবেক এই অধিনায়ক একই পরামর্শ দিলেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদকে।জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্সে অসন্তুষ্ট আকরাম। তবে তাঁর অভিযোগ, সবচেয়ে বেশি দুই উদ্বোধনী ব্যাটসম্যানের দিকে। এ পর্যন্ত পাঁচটি ম্যাচে অংশ নিয়েছে পাকিস্তান, কোনো ম্যাচেই ভালো সূচনা এনে দিতে পারেনি হাফিজ-শেহজাদ জুটি। ভালো খেলতে এ জুটিকে শচীনকে অনুকরণ করার পরামর্শ ওয়াসিম আকরামের, ‘ওরা শচীনের কাছ থেকে শিখতে পারে। ৩৮ বছরের বেশি বয়স হয়ে গেছে, তবে দিন দিন আরও শক্তিশালী হচ্ছে শচীন। ও প্রথম ১০ ওভার স্বাভাবিক ক্রিকেট খেলে, নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসে না।’ ওয়েবসাইট।